editor
প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, নভেম্বর ১৫, ২০২০
নিজস্ব প্রতিবেদক
সিলেট সদর উপজেলার বড়গুলে হজরত শাহ ওলি উল্লাহ (রহ.) রইছুল উলূম মাদ্রাসা ও এতিমখানার ভূমি দখলে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে একটি কুচক্রী মহল। মাদ্রাসার সীমানায় টিউবওয়েল স্থাপন, বাইরে থেকে গাছ কেটে এনে মাদ্রাসার সীমানায় পোড়ানোসহ শিক্ষক ছাত্রদের আসামি করার পাঁয়তারা করছে বলে অভিযোগ করা হয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফের কাছে। মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা ও মুহতামিম হাফিজ মাওলানা রইছ উদ্দিন গতকাল শনিবার দুপুরে পুলিশ কমিশনারের সাথে সাক্ষাত করে মাদ্রাসার ছাত্র শিক্ষকদের হয়রানি থেকে রক্ষাসহ মাদ্রাসার রক্ষার আবেদনের পাশাপাশি লিখিত অভিযোগ করেন।
লিখিত অভিযোগে তিনি বলেন, আখালিয়া বড়গুলের মিছকিন আলীর ছেলে মঈন উদ্দিন তার বাহিনী নিয়ে একের পর এক ষড়যন্ত্র করে আসছেন। বিভিন্ন সময়ে মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচারসহ মাদ্রাসা মুহতামিমের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা করে হয়রানি করে আসছেন।
তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে মঊন উদ্দিন ও তার লোকজন চাঁদাদাবি করে আসলে গত ০২ অক্টোবর চাঁদাবাজি মামলা নং-০৩(১০)২০২০ দায়ের করেন। এ মামলার আসামিরা আদালত থেকে জামিন নিয়ে বের হয়ে আবারো নানা ধরণের হয়রানি উৎপাত করে আসছে। মাদ্রাসার ছাত্র শিক্ষকদের হয়রানির পাশাপাশি মাদ্রাসা দখলের চেষ্টা শুরু করে। তারা মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন ধরণের মামলার আসামি করার হুমকি দিচ্ছে।
গত ১২ নভেম্বর এবং ১৩ নভেম্বর সন্ধ্যায় মাদ্রাসা এলাকায় বিভিন্ন স্থান থেকে গাছ জড়ো করে তা পুড়িয়ে ভিডিও ধারণ করতে থাকে মঈন উদ্দিনের লোকজন। এ সময় তারা মাদ্রাসার শিক্ষক, ছাত্রদের আসামি করে মামলা করার কথা উচ্চস্বরে আলাপ করতে থাকে। এতে করে মাদ্রাসায় অবস্থানরত শিক্ষক, ছাত্ররা আতঙ্কিত হয়ে পড়েছেন। উল্লিখিত তারা ২৭ অক্টোবর মাদ্রাসায় হামলা করে জোরপূর্বক দখলের চেষ্ঠা করলে ৯৯৯-এ ফোন দিলে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিউবওয়েল স্থাপনের সত্যতা পায়। ৯৯৯ এ ফোন করে পুলিশ নেওয়ার ঘটনায় ক্ষিপ্ত হয়ে নানা ধরণের ভয়ভীতি প্রদর্শণ ও চাঁদাবাজি মামলা প্রত্যাহার করার জন্য চাপ দিচ্ছে।
পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ হাফিজ বক্তব্য শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন বলে জানিয়েছেন মাওলানা রইছ উদ্দিন। তিনি বলেন, পুলিশ কমিশনার মহোদয় আমার বক্তব্য শুনেছেন।
6 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে বাজার দর
3 সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিয়ানীবাজারের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে আমাদের সবাইকে দলমত নির্বিশেষে
2 স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রে এক প্রবাসী বাংলাদেশির পরিচয় চুরি (Identity Theft), স্বাক্ষর জালিয়াতি এবং প্রায় ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি
3 বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের যুগ্ম আহ্বায়ক, সিলেট জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা), সিলেট
3 পূবালী ব্যাংক পিএলসি’র সিএসআর তহবিল থেকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী পরিবহনে মোট ১ কোটি ৭
3 সিলেট সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মুজাহিদ আহমদের উদ্যোগে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪
4 সিলেট সরকারি মহিলা কলেজ যুব রেড ক্রিসেন্ট দল গঠন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা
1 দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এস.এম অনীক চৌধুরী বলেছেন, দক্ষিণ সুরমা একটি সম্ভাবনাময় উপজেলা এখানের মানুষের কর্মস্পৃহা হৃদ্যতাপূর্ণ। নির্বাচনকালীন