editor
প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২০
বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে মাদ্রাসা ছাত্র ও দিন মজুরের শিশু পুত্র রবিউল ইসলামকে (১২)হত্যার পর লাশ গুমের চেষ্টা মামলার প্রধান ও দ্বিতীয় আসামিকে ধরতে সকলের সহযোগিতা চেয়েছেন সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন।
উপজেলার রামপাশা ইউনিয়নের রহমাননগর গ্রামের কৃষক আকবর আলীর শিশু পুত্র রবিউল ইসলাম পার্শ্ববর্তী গোয়াহরি লতিফিয়া ইরশাদিয়া দাখিল মাদ্রাসার ছাত্র ছিল। গত ১২ অক্টোবর দুপুরে বাড়ি থেকে বের হওয়ার সে বাড়িতে না ফেরায় ওইদিন বিকালে এলাকায় মাইকিং করানো হয়। কিন্তু তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরদিন ১৩ অক্টোবর গ্রামের পশ্চিমে বাল্লাখাল নামক একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তবে তার এই খুনের ঘটনায় এলাকাবাসী ও পরিবারের সন্দেহের তীর ছিল পার্শ্ববর্তী করপাড়া গ্রামের প্রতিপক্ষ মৃত আবদুল জহিরের পুত্র সাদিকুর রহমান (৩৫) ও মৃত আশোক আলীর পুত্র আবদুল কাদিরের (৪৭) ওপর।
এ ঘটনায় ১৩ অক্টোবর রবিউল ইসলামের পিতা আকবর আলী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাদিকুর রহমান ও আবদুল কাদিরকে আসামি করা হয়। কিন্তু লাশ উদ্ধারের পূর্ব রাত হতেই পালিয়ে যায় ওই দুইজন। ফলে দীর্ঘ একটি মাস অতিবাহিত হলেও তাদেরকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
হঠাৎ করে রোববার দুপুরে ফেসবুকে দেখা যায় আসামিদের ধরতে সহযোগিতা চেয়েছেন সিলেটের পুলিশ সুপার। তার এই সহযোগিতা চাওয়া লেখাটি হুবহু ধরে তুলা হল:
‘নিচে প্রদত্ত দুটি ছবির প্রথমটি হল- সাদিক নামক এক লোকের, তার বয়স অনুমান ৩৫ বছর পিতা-মৃত আব্দুল জহির, গ্রাম করপাড়া, বিশ্বনাথ। দ্বিতীয় ব্যক্তির নাম কাদির ,বয়স অনুমান ৪৭ বছর, পিতা মৃত আশোক আলি ,গ্রাম করপাড়া, বিশ্বনাথ।
উল্লেখিত দুই ব্যক্তি বিশ্বনাথ থানার একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছে। তাদেরকে গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট বিভিন্ন স্থানে ইতিমধ্যে অভিযান পরিচালনা করেছে।
যদি কোনো ব্যক্তি/বিশ্বস্ত বন্ধু তাদের অবস্থান সম্পর্কে জেলা পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে পারেন তাকে উপযুক্ত আর্থিক সম্মানী প্রদান করা হইবে। উল্লেখ্য যে সংবাদদাতার পরিচয় গোপন রাখা হবে।’
4 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে বাজার দর
5 সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিয়ানীবাজারের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে আমাদের সবাইকে দলমত নির্বিশেষে
1 স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রে এক প্রবাসী বাংলাদেশির পরিচয় চুরি (Identity Theft), স্বাক্ষর জালিয়াতি এবং প্রায় ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি
5 বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের যুগ্ম আহ্বায়ক, সিলেট জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা), সিলেট
5 পূবালী ব্যাংক পিএলসি’র সিএসআর তহবিল থেকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী পরিবহনে মোট ১ কোটি ৭
3 সিলেট সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মুজাহিদ আহমদের উদ্যোগে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪
7 সিলেট সরকারি মহিলা কলেজ যুব রেড ক্রিসেন্ট দল গঠন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা
2 দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এস.এম অনীক চৌধুরী বলেছেন, দক্ষিণ সুরমা একটি সম্ভাবনাময় উপজেলা এখানের মানুষের কর্মস্পৃহা হৃদ্যতাপূর্ণ। নির্বাচনকালীন