editor
প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৬
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শীঘ্রই ঘোষণা হতে যাচ্ছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি। আর এই কমিটিকে কেন্দ্র করে এখন চায়ের টেবিল থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সর্বত্রই বইছে আলোচনার ঝড়।
পদপ্রত্যাশী নেতাদের অনুসারীরা ফেসবুক ও অন্যান্য মাধ্যমে নিজ নিজ নেতার যোগ্যতা ও ত্যাগের কথা তুলে ধরে চালাচ্ছেন জোর প্রচারণা।
দলের হাইকমান্ডের সুদৃষ্টি পেতে চলছে ব্যাপক লবিং ও তৎপরতা। সিলেটের রাজপথ কাঁপানো বেশ কয়েকজন ছাত্রনেতার নাম এখন মানুষের মুখে মুখে। জেলা ও মহানগর উভয় ইউনিটের গুরুত্বপূর্ণ পদের জন্য একাধিক যোগ্য প্রার্থী দৌড়ঝাঁপে রয়েছেন।
সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদের জন্য আলোচনায় রয়েছেন আব্দুস সামাদ লষ্কর মুনিম, রুবেল ইসলাম, আজহার আলী অনিক, আবুল হোসেন, শহীদুল ইসলাম অপু, আল আমিন, জহিরুল ইসলাম আলাল, আফজাল হোসেন, জয়নাল আবেদীন রাহেল, মাহবুব হোসেন, জুনেদ আহমেদ রাফি, তানবীর আহমদ খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মুর্শেদ, শিহাব উদ্দিন, আকিরুল ইসলাম জিসান, শাহান আল মাহমুদ, জাবেদুর রহমান, মাহমুদুল হাসান সাগর, আবু সাঈদ মো: সাকিবসহ একঝাঁক তরুণ ছাত্রনেতা।
নতুন কমিটিতে নিজেদের পছন্দের নেতাদের দেখতে মুখিয়ে আছেন তৃণমূলের কর্মীরা। ফেসবুকের নিউজফিড দখল করে রেখেছেন প্রার্থীরা। বিগত দিনের আন্দোলন-সংগ্রামে কার কী ভূমিকা ছিল, কে কতবার কারাবরণ করেছেন—তার খতিয়ান তুলে ধরছেন কর্মীরা।
সাধারণ নেতাকর্মীদের মতে, বিগত দিনের রাজপথের লড়াকু সৈনিক, ত্যাগী এবং মেধাবী নেতৃত্ব নির্বাচন করলে ছাত্রদল আরও শক্তিশালী হবে। বিশেষ করে যারা হামলা-মামলা উপেক্ষা করে সংগঠনকে ধরে রেখেছেন, তাদেরই যেন মূল্যায়ন করা হয় এমনটাই প্রত্যাশা তৃণমূলের।
দলের নীতি-নির্ধারণী পর্যায় থেকে আভাস পাওয়া গেছে, পরিচ্ছন্ন ভাবমূর্তি ও সাংগঠনিক দক্ষতার বিচারে একটি শক্তিশালী কমিটি উপহার দেওয়া হবে, যা আগামী দিনে সিলেটের ছাত্র রাজনীতিতে নতুন প্রাণসঞ্চার করবে।
4 লিভারজনিত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। শনিবার (১৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তার
5 সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র বিছানাকান্দিতে ঘুরতে গিয়ে গোসলে নেমে নিখোঁজ হওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক
1 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে বাজার দর
6 সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিয়ানীবাজারের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে আমাদের সবাইকে দলমত নির্বিশেষে
5 স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রে এক প্রবাসী বাংলাদেশির পরিচয় চুরি (Identity Theft), স্বাক্ষর জালিয়াতি এবং প্রায় ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি
1 বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের যুগ্ম আহ্বায়ক, সিলেট জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা), সিলেট
6 পূবালী ব্যাংক পিএলসি’র সিএসআর তহবিল থেকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী পরিবহনে মোট ১ কোটি ৭
8 সিলেট সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মুজাহিদ আহমদের উদ্যোগে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 6 বৃহস্পতিবার