editor
প্রকাশিত: 5:37 PM, September 16, 2020
নিজস্ব প্রতিবেদক
আগামী শুক্রবার ও শনিবার বিদ্যুৎ লাইন মেরামত ও সংরক্ষণ কাজের জন্য সিলেট নগরীর বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানায়, বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নিয়ন্ত্রণাধীন কুমারগাঁও-এমসি কলেজ ৩৩ কেভি লাইন এবং এমসি কলেজ-উপশহর ৩৩ কেভি রিং লাইনের জরুরি মেরামত-সংরক্ষণ কাজ করা হবে আগামী শুক্র ও শনিবার।
এর ফলে শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীর টিবি হাসপাতাল, মিতালিটিলা, খরাদিপাড়া, রাজবাড়ী, দর্জিপাড়া, হাফিজ কমপ্লেক্স, আমান উল্লা, নাইওরপুল, চারাদিঘীরপাড় ধোপাদিঘীরপাড় আরামবাগ, দূর্গাবাড়ী, বালুচর পয়েন্ট, উত্তর বালুচর, দুগ্ধ খামার, গোপালটিলা, কৃষি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, শিবগঞ্জ, শাহী ঈদগাহ, নয়াসড়ক, রাজবাড়ী, জেলরোড, ও ৩৩/১১ কেভি এমসি কলেজ উপকেন্দ্রের ফিডারসহ তৎসংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া আগামী শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপশহর, যতরপুর, রায়নগর, সোনারপাড়া, বালুচর, শিবগঞ্জ, টিলাগড়, এম.সি কলেজ, মজুমদারপাড়া, সেনপাড়া, সবুজবাগ, লামাপাড়া, লাকরিপাড়া, খাদিম সিরামিকস, ভাটাটিকর, হাতিমবাগ, শাহী ঈদগাহ, টিবিগেইট, রাজপাড়া, শাহী ইদগাহ, গোয়াইটুলা, কলবাখানী, হাজারীবাগ, অনামিকা আ/এ, উচাসড়ক, কাজীটুলা, মকতবগলি ও কাহের মিয়ার গলিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
5 সিলেট মহানগরীর চালিবন্দরে শ্রীশ্রী বিষহরি মায়ের বার্ষিক পূজা উপলক্ষে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 7 ১৮ আগস্ট
5 ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে এবং নগদ টাকার ব্যবহার কমিয়ে ক্যাশলেস সমাজ গড়ার লক্ষ্যে সিলেটে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস
1 বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগরীর আওতাধীন জালালাবাদ থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
5 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য
1 আওয়ামী লীগ সরকার আমলে সিলেটের বাণিজ্য মেলা, বিভিন্ন নামে-বেনামে মেলার আয়োজন এবং কোরবানির পশুর হাট নিয়ে চরম আলোচনায় থাকা
6 সিলেটের গোলাপগঞ্জ থানায় ৬৬ বস্তা চোরাই ভারতীয় চা পাতা জব্দ করে এজহারে ৫০ বস্তা দেখানোর গুরুতর অভিযোগ উঠেছে এক
2 সিলেটের গোয়াইনঘাটে ১৩০ পিস কথিত ইয়াবা উদ্ধারের ঘটনায় পুলিশের অভিযান ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। অভিযানে অরুপ রায় (অপু)
4 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দায়িত্ব পালনের বাধ্যবাধকতা থাকলেও তা তোয়াক্কা করছেন