editor
প্রকাশিত: 5:42 PM, December 6, 2020
অনলাইন ডেস্ক:
জাতীয় দলে ঠাঁই না পেলেও লংকান প্রিমিয়ার লিগে (এলপিএল) দুর্দান্ত খেলে যাচ্ছেন ৩৮ বছর বয়সী পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক।বয়সকে কেবল সংখ্যা বানিয়ে ব্যাটিং-বোলিং আর ফিল্ডিংয়ে চমক দেখিয়ে যাচ্ছেন ‘বুড়ো মালিক’। শুক্রবার এলপিএলে দুর্দান্ত ক্যাচ নিয়ে শোয়েব আবারও জানান দিলেন তিনি ফুরিয়ে যাননি।এদিন কলম্বো কিংসের বিপক্ষে ফিল্ডিং করছিলেন জাফনা স্টালিয়নসের শোয়েব মালিক। বাউন্ডারি লাইনে দাঁড়ানো ছিলেন তিনি।২৩ বল খেলে ২২ রানে ব্যাট করছিলেন কলম্বোর অধিনায়ক অ্যাঞ্জেলা ম্যাথিউস। ক্রিজের অপর প্রান্তে ৪৯ রানে অপরাজিত ছিলেন দিনেশ চান্দিমাল।
জাফনার বোলার বিজয়াকানাথের ডেলিভারিকে উড়িয়ে মারেন ম্যাথিউস। নিশ্চিতভাবে বলটি বাউন্ডারি পেরিয়ে যেতে পারত।কিন্তু বাজপাখির মতো উড়ে এসে উড়ন্ত বলকে আর বাউন্ডারির বাইরের মাটি স্পর্শ করতে দেননি শোয়েব। দ্বিতীয় প্রচেষ্টায় ক্যাচ লুফে নেন তিনি। ফলে ছক্কার বদলে আউট হয়ে সাজঘরে ফেরেন ম্যাথিউস।শোয়েবের সেই ক্যাচ নেয়া ভিডিও এখনও রীতিমতো ভাইরাল।সোশ্যাল মিডিয়ায় অনেকেই আপলোড করছেন ভিডিওটি। নিবরাজ রমজান নামে একটি টুইটার হ্যান্ডেলারে ভিডিওটি আপলোডের পর শোয়েব মালিকপত্নী সানিয়া মির্জাকে ট্যাগ দেয়া হয়।
ক্যাপশনে লেখা হয়, এমন লিজেন্ডকে (শোয়েব মালিক) কেন অবসরে যেতে হবে? এখনও তিনি মাঠে কীর্তি গড়তে পারেন।
S/H-(Ripa-5)
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়শন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সদস্য আহ্বান। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল শনিবার (১৭
আক্তার হোসেন: নগরবাসীর জীবন ও স্বাস্থ্যসেবা নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ আর দেওয়া হবে না। স্বাস্থ্য খাতের চরম বিশৃঙ্খলা, লাইসেন্সবিহীন ব্যবসা
স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহাসিক দক্ষিণ সুরমার ভাবমূর্তি এখন এক চরম সংকটের মুখে। স্থানীয় সচেতন মহলের চরম ক্ষোভ আর উদ্বেগের কারণ
স্টাফ রিপোর্টার: সিলেট, শ্রীমঙ্গল ও শায়েস্তাগঞ্জ রুটের ট্রেনের টিকিট সাধারণ যাত্রীদের কাছে এখন সোনার হরিণ। কাউন্টারে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা
স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা সুইপার কলোনি সংলগ্ন ‘খান বোর্ডিং’ নিয়ে চাঞ্চল্যকর খবর প্রকাশের পর এবার একই এলাকার আরেকটি হোটেলের
স্টাফ রিপোর্টার: সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। অনুমোদিত এই কমিটিতে সহসভাপতি হিসেবে
সিলেট নগরীর বালুচর এলাকায় মেসার্স সুমন এন্টারপ্রাইজের আয়োজনে আরএফএল এক্সক্লুসিভ শোরুমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টায়
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার এম. এ. সালাম বলেছেন, আপনারা যারা রেড ক্রিসেন্টের পতাকাতলে এসেছেন, আপনারা কখনো মনে করবেন