editor

প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২০

শ্রীমঙ্গলে ২০ বছরেও জোড়া লাগেনি ব্রিজের দু’পাড়

শ্রীমঙ্গলে ২০ বছরেও জোড়া লাগেনি ব্রিজের দু’পাড়

8

মৌলভীবাজার প্রতিনিধি

5

 মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জেরিন চা বাগান, ডলুছড়া, দিলবরনগর পুরানবাড়ী এলাকার সড়কের ব্রিজটি দীর্ঘ ২০ বছরেও জোড়া লাগেনি।
সরজমিন গিয়ে দেখা যায়, কমলগঞ্জ, শমশেরনগর,  মৌলভীবাজার যাতায়াতের মতো গুরুত্বপূর্ণ রাস্তার মাঝে পাহাড়ি ছড়ার ওপরে সংযোগহীন শূন্যে দাঁড়িয়ে রয়েছে একটি ব্রিজ।
৩ নং শ্রীমঙ্গল ইউনিয়নের অন্তর্গত দিলবরনগর গ্রামের বাসিন্দারা জানান, জেরিন চা বাগান, ডলুছড়া, দিলবরনগর পুরানবাড়ী এলাকার বাসিন্দাদের চলাচলের জন্যে বিগত  ২০০০ সালে সরকারি অর্থে একটি ব্রিজ নির্মাণ করা হয়। নির্মাণের পর কারো আর খোঁজ-খবর নেই। এতে করে এলাকার প্রায় কয়েকশ’ বাগান চাষি পরিবার পড়েছেন যাতায়াতের ভোগান্তিতে।
দিলবরনগর এলাকার বাসিন্দা মুমিন মিয়া বলেন, ২০০০ সালে তখনকার ইউপি চেয়ারম্যান মো. আফজল হোসেনের উদ্যোগে গ্রাম্য মেঠোপথে এই ব্রিজটি তৈরি করেন। ব্রিজ নির্মাণের সময় নতুন রাস্তা তৈরি কিংবা মেরামত করা হয়নি। এর পর থেকে বিভিন্ন সময় ইউনিয়নের মেম্বার-চেয়ারম্যানকে এটি মেরামত করে চলাচলের উপযোগী করে দেয়ার কথা জানালেও আশা দিয়ে কেউ আর সংস্কার করে দেননি। ফলে রাস্তাবিহীন ব্রিজটি পড়ে বয়েছে অভিভাবকহীন অবস্থায়। ব্রিজটির দুইপাড়ের সংযোগ ২০ বছরেও না হওয়ায় ক্ষুব্ধ সমস্যাসঙ্কুল এলাকাবাসী।
একই এলাকার বাসিন্দা বাবুল মিয়া বলেন, আফজল চেয়ারম্যান থাকতে তিনটি ব্রিজের কাজ আসে। দু’টি ব্রিজের কাজ শেষ করা হলেও এই ব্রিজটির কাজ আজও শেষ হয়নি।বর্ষাকাল এলে আমরা এই ছড়ার পানির জন্যে ঘরের বাইরে বের হতে পারি না। এলাকার কামাল মিয়া বলে, ব্রিজটা মেরামত করার জন্যে মেম্বার, চেয়ারম্যান এর কাছে অনেক বার গিয়েছি। কোনো কাজ হয়নি। এই ছড়া পাড়ি দিয়ে প্রতিদিন আমাদের লেবু, আনারস, কলা নিয়ে শ্রীমঙ্গলের বাজারে যেতে পড়তে হয় ভোগান্তিতে। এলাকার মোহাজিরাবাদ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির স্কুলছাত্র সাহাদাৎ হোসেন বলেন, এই ব্রিজের দুই পাড় না থাকায় বর্ষাকালে আমরা স্কুলে যেতে পারি না। আমাদের ঝুঁকি নিয়ে ছড়া পার হয়ে স্কুলে যেতে হয়। পাহাড়ি এই ছড়ায় পানির কারণে আমরা স্কুলেও সময়মতো যেতে পারি না। সরকার এতো টাকা ব্যয় করে বিশ বছর আগে এই ব্রিজ করে দেয় দুই এলাকার মানুষের উপকারের জন্য। অথচ জরাজীর্ণ অবস্থাতেই ব্রিজটি পড়ে রইলো। আমরা  চা বাগানের বসবাসকারীরা ব্রিজটি মেরামত এবং ব্রিজটির দুইপাড়ের রাস্তা মেরামত করে জোড়া লাগিয়ে দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। ব্রিজটির দুইপাড় সংস্কারের বিষয়ে ৩ নং শ্রীমঙ্গল ইউপি’র চেয়ারম্যান ভানু লাল রায় বলেন, আমরা টিআই সেকশন বরাবর দরখাস্ত করেছি। আমি দশ বছর এই ইউনিয়নের চেয়ারম্যান। তখনকার সময় অপরিকল্পিতভাবে ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। আমি প্রতিমাসের মিটিংয়ে এই ব্রিজটির দুই পাড় গাইড ওয়াল দিয়ে মাটি ভরাট করে চলাচলের উপযোগী করে দেয়ার জন্য অনুরোধ করে আসছে। তবে টিআই থেকে অনুদান দেয়া হয়নি যার জন্যে ব্রিজটি সংস্কার করা সম্ভব হচ্ছে না।

4

S/H-(Ripa-5)

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

রাসুল (স.) আদর্শ বাস্তবায়ন ছাড়া শিশু ধর্ষণসহ হত্যাকান্ড বন্ধ হবে না

রাসুল (স.) আদর্শ বাস্তবায়ন ছাড়া শিশু ধর্ষণসহ হত্যাকান্ড বন্ধ হবে না

8 ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়খে চরমোনাই বলেছেন দেশের মানুষের ভাগ্য নিয়ে আর

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল

2 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি পূর্ণাঙ্গ করায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সিলেট জেলা ও

সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে দোকান-মার্কেট

সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে দোকান-মার্কেট

6 সারাদেশে মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলার সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতিদিন সকাল ১১টা থেকে

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ক্যাম্পাস গড়তে হবে: কয়েস লোদী

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ক্যাম্পাস গড়তে হবে: কয়েস লোদী

1 সরকারি নির্দেশনা অনুসারে দেশব্যাপী নবীন শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের উদ্যোগে এক বর্ণাঢ্য

সিলেটে বিয়ের পর ভরণ-পোষণ না দিয়ে স্ত্রীর ওপর বর্বর নির্যাতন

সিলেটে বিয়ের পর ভরণ-পোষণ না দিয়ে স্ত্রীর ওপর বর্বর নির্যাতন

7 বিয়ের পর কোনো প্রকার ভরণ-পোষণ না দিয়ে উল্টো মিথ্যা অপবাদ রটিয়ে বর্বরোচিত শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির বিচার চেয়ে

পাঠানটুলায় সাহেদের মাদকের রমরমা বাণিজ্য, অতিষ্ঠ এলাকাবাসী

পাঠানটুলায় সাহেদের মাদকের রমরমা বাণিজ্য, অতিষ্ঠ এলাকাবাসী

3 নগরীর পাঠানটুলাস্থ দর্জিপাড়া এলাকায় সাহেদ আলী ওরফে ‘ইয়াবা সাহেদ’ নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর রমরমা মাদক বাণিজ্যে অতিষ্ঠ হয়ে

প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়িতে ‘টাউন সাব-পোস্ট অফিস’র নবযাত্রা

প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়িতে ‘টাউন সাব-পোস্ট অফিস’র নবযাত্রা

2 সিলেটের দক্ষিণ সুরমার সিলাম এলাকার বিরাহিমপুরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুরবাড়িতে ডাকঘরের (টাউন সাব-পোস্ট অফিস) কার্যক্রম ফের

পুলিশি সহায়তায় ঘরে ফিরলেও সাবেক স্বামীর সন্ত্রাসী বাহিনীর হুমকি অব্যাহত

পুলিশি সহায়তায় ঘরে ফিরলেও সাবেক স্বামীর সন্ত্রাসী বাহিনীর হুমকি অব্যাহত

3 দীর্ঘ আইনি লড়াই ও নানামুখী প্রতিকূলতা পেরিয়ে অবশেষে পুলিশি সহায়তায় আদালতের রায়ে পাওয়া নিজ ডুপ্লেক্স বাড়িতে প্রবেশ করেছেন যুক্তরাজ্য

1
6