editor
প্রকাশিত: 3:30 PM, October 24, 2020
ফরিদপুরের বোয়ালমারীতে দুর্বৃত্ত নয়, ভাড়া করা সন্ত্রাসী বাহিনী দিয়ে স্বামী সামাদ শেখকে (৩০) কুপিয়ে জখম করেছে প্রথম স্ত্রী জিন্না বেগম। এ ব্যাপারে বোয়ালমারী থানায় শনিবার বিকেলে মামলা করেছেন আহত সামাদ শেখের বাবা সাইদ শেখ।
এ ঘটনায় উপজেলার সদর ইউনিয়নের সৈয়দপুর গ্রাম থেকে সামাদের প্রথম স্ত্রী জিন্না বেগম (৩০) এবং ভায়রা লুৎফর রহমান বিটুল শেখকে (৪০) আটক করেছে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক মো. সাইফুদ্দিন আহমেদ জানান, সামাদের প্রথম স্ত্রী জিন্না বেগমের সাথে যোগাযোগ না রাখায় এবং ভরণপোষণ না দেওয়ার ক্ষোভে জিন্না বেগম পরিকল্পিতভাবে ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে সামাদকে কুপিয়ে জখম করে। সামাদকে কাজ দেওয়ার কথা বলে সন্ত্রাসীদের দিয়ে ফোন করে ফরিদপুর রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় নিয়ে যায়। সেখান থেকে সন্ত্রাসীরা মোটরসাইকেলে সামাদকে বোয়ালমারী পৌঁছে দেওয়ার কথা বলে সাতৈর ইউনিয়নের ডোবরা-সাতৈর সড়কের মোহনপুর ব্রিজ সংলগ্ন এলাকায় নিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়।
এ সময় সামাদের সঙ্গে থাকা মোবাইল ফোন, নগদ পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। সামাদ বর্তমানে ফরিদপুর মেডিক্যাল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান বলেন, সামাদকে কুপিয়ে জখম করার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ
জাঁকজমকপূর্ণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘রাজবাড়ী ফুটবল প্রিমিয়ার লীগ সিজন-৩’-এর অফিশিয়াল ট্রফি উন্মোচন অনুষ্ঠান। শুক্রবার রাতে নগরীর বসুন্ধরা আবাসিক
‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক সামাজিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর উদ্যোগে সিলেটে এক
প্রবাসীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও মানবকল্যাণের প্রত্যয় নিয়ে ওমানে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ‘গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ’
সিলেটের গোলাপগঞ্জের মছলম উদ্দিন একাডেমির প্রধান শিক্ষক মো. এনামুল হককে শারীরিকভাবে লাঞ্ছনার প্রতিবাদে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) সিলেট জেলা ও
বিশ্বনাথের ২নং খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান রানা বলেছেন, দল যাকেই মনোনয়ন দেবে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সেই
ছাতকে সাজানো মিথ্যা মামলা থেকে অব্যাহতি ও ছাতক সদর ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা রেবুল কুমার দাসের বিরুদ্ধে ঘুষ দাবি ও
দলের জন্য কর্মী, আর কর্মীর জন্যও দল এই পারস্পরিক আস্থা ও ঐক্যের চর্চাটাই আমাদের মূল শক্তি বলে মন্তব্য করেছেন সিলেট