editor
প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২০
অনলাইন ডেস্ক:
বলিউড তারকাদের অন্যতম পছন্দের হলিডে ডেসটিনেশন মালদ্বীপ। সম্প্রতি প্রেমিক রকি জয়েসওয়ালের সঙ্গে ছুটি কাটাতে এখানেই গিয়েছেন টেলিভিশন ও বলিউড অভিনেত্রী হিনা খান। সেখানে ছুটি কাটানোর বেশ কিছু ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল-এ তিনি পোষ্টও করেছেন। সেই ছবিতে বেশ বোল্ড অবতারেই ধরা পরেছেন বলিউডের এই লাস্যময়ী অভিনেত্রী। বরাবরই নিজের স্টাইল স্টেটমেন্ট দিয়ে ভক্তদের নজর কেড়েছেন হিনা। এবারও তাতে কোনও ভাটা পড়েনি। তার পোষ্ট করা ছবিগুলি ইতিমধ্যেই উত্তাপ ছড়িয়েছে নেট দুনিয়ায়। তার মধ্যে একটি ছবিতে পিঙ্ক রঙের সুইমস্যুট পরে সমুদ্রের পাড়ে পোজ দিয়ে সমস্ত স্পটলাইট নিজের দিকে ঘুরিয়ে নিয়েছেন হিনা।এছাড়াও সমুদ্রতীরে বেড়ানোর আরও বেশ কিছু ছবিও পোষ্ট করেছেন তিনি। এই সমস্ত ছবিতে তার স্টাইল স্টেমেন্ট নিয়ে প্রশংসায় পঞ্চমুখ তার ভক্তরা। মুম্বইয়ের টেলিভিশন ইন্ডাস্ট্রির অত্যন্ত পরিচিত নাম হিনা খান। সম্প্রতি বেশ কয়েকটি বলিউড সিনেমাতেও দেখা গেছে তাকে। যার মধ্যে রয়েছে হ্যাকেড। এছাড়াও ডিজিটাল প্ল্যাটফর্মেও নিজের ছাপ ফেলতে শুরু করেছেন তিনি। কাজ করেছেন ড্যামেজ ২, আনলকডঃ দ্য হন্টেড অ্যাপ-এর মত কিছু সিনেমায়। সম্প্রতি মুক্তি পেয়েছে তার মিউজিক ভিডিও ‘হামকো তুম মিল গয়ে’।
1 বিশিষ্ট লেখক ও গবেষক অ্যাডভোকেট মো. আব্দুল মালিক সম্পাদিত কিশোর কবিতা সংকলন ‘হারানো দিনের কবিতা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে।
6 ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কক্লিয়ার ইমপ্লান্ট কার্যক্রমে অতিথি সার্জন হিসেবে অংশ নিয়ে সফল অস্ত্রোপচার সম্পন্ন করেছেন সিলেট এমএজি ওসমানী
5 নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব ও টেকসই অর্থায়ন সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এনসিসি ব্যাংক পিএলসি-এর লালদিঘিরপাড় শাখা,
2 বিশেষ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি ও শিশুদের মেধা, প্রতিভা এবং অধিকার সুরক্ষার মাধ্যমে একটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে সিলেটে
3 আম্বরখানা সরকারি কলোনি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বিদ্যালয় পর্যায়ের ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান’ সম্পন্ন
7 শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের উদ্যোগে হাম ও
1 মেট্রোপলিটন ইউনিভার্সিটির ফ্লেইমস্ মিউজিক্যাল ক্লাবের আয়োজনে “Waves That Never End” শিরোনামে এক মেগা কনসার্ট আগামী শুক্রবার (২২ মে) অনুষ্ঠিত
7 হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলার আওতাধীন ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও পৌর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত