editor
প্রকাশিত: 8:42 AM, September 27, 2020
সিলেটের কোম্পানীগঞ্জের দৃষ্টিনন্দন শাহ আরেফিন টিলা ও টিলার পার্শ্ববর্তী এলাকা কেটে নিয়ে যাওয়ায় বর্তমানে সেখানে ৫৭টি গভীর গর্ত ও মাজারের অংশটুকু ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে টিলা কেটে পাথর উত্তোলনকারীদের দ্রুত আইনের আওতায় আনা উচিত। অবৈধভাবে পাথর উত্তোলন করতে গিয়ে দুষ্কৃতকারীরা সরকারি সম্পদ লুণ্ঠন, পাহাড়ের টিলা কেটে অন্যায়ভাবে ভূমির শ্রেণি পরিবর্তন করা ছাড়াও নদীর গতিপথ বন্ধ করে প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশের ব্যাপক ক্ষতি করেছে, যা পরিবেশ সংরক্ষণ আইনে দণ্ডনীয় অপরাধ। কাজেই অবৈধভাবে পাথর উত্তোলনকারী ও তাদের সহযোগীদের আইন অনুযায়ী শাস্তি প্রাপ্য।
টিলাটি ধ্বংস হওয়ার আগে সবুজ বৃক্ষরাজিতে পরিপূর্ণ ছিল। বিভিন্ন প্রজাতির পাখিসহ বন্যপ্রাণীর অবাধ বিচরণক্ষেত্র ছিল এটি। টিলার চূড়ায় দাঁড়ালে চারদিকে সবুজে ঘেরা উপত্যকা, দূরে ভোলাগঞ্জ পাথর কোয়ারি, ধলাই নদী, ভারতীয় চুনাপাথর কোয়ারি ও চেরাপুঞ্জি, ব্রিটিশ আমলে নির্মিত ভারত থেকে চুনাপাথর আনার জন্য চলমান রোপওয়েসহ সুউচ্চ ভারতীয় পাহাড়ে মেঘের খেলা এবং পাহাড় ঘেঁষে বয়ে চলা ঝরনার অপরূপ দৃশ্য মানুষের হৃদয় কেড়ে নিত। এছাড়া হজরত শাহ আরেফিনের মাজার জিয়ারত ও পরিদর্শনের উদ্দেশ্যেও প্রচুর দর্শনার্থীর সমাগম ঘটত।
দুঃখজনক হল, হজরত শাহ আরেফিন টিলা কেটে ধ্বংস করার ঘটনায় গঠিত একটি কমিটির সুপারিশ ১১ বছরেও বাস্তবায়িত হয়নি। এমনকি ১১ বছরে আদায় হয়নি ক্ষতিপূরণের ২৫০ কোটি টাকাও। এক্ষেত্রে স্থানীয় প্রশাসন ও খনিজসম্পদ উন্নয়ন ব্যুরোর (বিএমডি) সংশ্লিষ্টদের ‘নীরব দর্শকের ভূমিকা’ পালন রহস্যজনক। ২০০৫ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে ২০২০ সালের ৬ ফেব্রুয়ারি পর্যন্ত কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলা, উতমাছড়া, ভোলাগঞ্জ, গোয়াইনঘাটের জাফলং, বিছানাকান্দি, কানাইঘাটের লোভাছড়া এবং জৈন্তার শ্রীপুরে পাথর উত্তোলনের সময় অন্তত ৯৪ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে ২০১৭ সালে দুটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয় এবং কমিটি পরিবেশ ধ্বংস, রাষ্ট্রীয় সম্পদ লুট ও শ্রমিক হত্যাকারী অবৈধ পাথর ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার সুপারিশ করলেও আজ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়নের পাশাপাশি সিলেটে বেআইনিভাবে পাথর উত্তোলন রোধসহ সেখানকার পরিবেশ-প্রতিবেশ রক্ষায় সরকার কার্যকর পদক্ষেপ নেবে, এটাই প্রত্যাশা।
5 সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে এবং কোনো ধরনের আইনি জটিলতা তৈরি হলে তার
1 সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়ন (রেজি. নং: চট্ট-২২৪১)-এর নবনির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 4 বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে
5 সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী ‘পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমী উচ্চ বিদ্যালয়’-এ সাধারণ অভিভাবকদের মতামত উপেক্ষা করে ও অগণতান্ত্রিক উপায়ে ‘পকেট কমিটি’
1 সিলেট মহানগরীর নবীনচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ, দোয়া মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার
5 সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা বলেছেন, শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে
7 স্কলার্সহোম মেজরটিলা কলেজের এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫-সহ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী,
3 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।
8 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত