editor
প্রকাশিত: 1:00 PM, September 27, 2020
জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি বলেছে, ‘রাতে জনগণের ভোট কারচুপি করে যে সরকার রাষ্ট্রক্ষমতা দখল করে সে সরকার জনগণের জান-মাল এবং ইজ্জতের সুরক্ষা দেওয়ার সামর্থ্য রাখে না। এটা গত কয়েক বছরে বহুবার প্রমাণিত হয়েছে। সরকার রাষ্ট্রীয় ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য অপরাজনীতিকে জাতীয় সংস্কৃতির অংশে পরিণত করেছে। ক্ষমতাসীনদের অপসংস্কৃতি শিরা-উপশিরা ধরে বহমান রক্তপ্রবাহের মত সমাজের সর্বত্র ছড়িয়ে যাচ্ছে। হত্যা, খুন, ধর্ষণ এবং দুর্নীতি সরকারের ভোট ডাকাতির প্রতিফলন। আইনের শাসন বিহীন একটি সমাজ কত ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তার প্রমাণ আজকের বাংলাদেশ।’
রোববার এক বিবৃতিতে সিলেট এমসি কলেজে গৃহবধূকে গণধর্ষণসহ দেশের অন্যান্য স্থানে নারী নির্যাতনের প্রসঙ্গে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার এসব বলেন।
বিবৃতিতে তারা বলেন, ‘সরকারের প্রশ্রয় ছাড়া বাংলাদেশে কোন অপরাধ সংঘটনের কারো ক্ষমতা নেই। হত্যা, ধর্ষণ, দুর্নীতি যতটুকু উদঘাটিত হচ্ছে সবখানেই সরকারের দলীয় লোক জড়িত। সরকার ছাত্র রাজনীতিকে টেন্ডার ধর্ষণে রূপান্তর করেছে, যাতে ছাত্র রাজনীতি ক্ষমতাসীনদের অধীনস্থ থাকে। ছাত্ররা যেন অপশাসনের বিরুদ্ধে বিদ্রোহ না করতে পারে। এগুলো শাসকশ্রেণির সংস্কৃতি। এই সংস্কৃতি ক্রমাগত সমাজের উপর প্রাধান্য বিস্তার করেছে।’
নেতৃবৃন্দ বলেন, ‘ধর্ষণ, হত্যা ও দুর্নীতির সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে যেমন বিচারের আওতায় আনতে হবে তেমনি বিদ্যমান শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে। জনগণের সমর্থন সম্মতি ও রায় ছাড়া ক্ষমতা যাওয়ার বা থাকার অপরাজনীতিকে বিদায় করতে না পারলে রাষ্ট্র আরো বড় ধরনের সংকটে নিমজ্জিত হবে এবং বাঙালি সংস্কৃতির বিকাশ রুদ্ধ হয়ে পড়বে। এসব মৌলিক প্রশ্নে জাতিকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে।’
3 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী
6 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা
6 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই
4 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে
7 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে
3 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও
4 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার
6 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি,