editor
প্রকাশিত: 6:16 PM, November 16, 2020
অনলাইন ডেস্ক
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, দুর্গোৎসবের পর সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব এই কালীপূজা ও দীপাবলি। ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’- এই মূলমন্ত্রে প্রাধান্য দিয়ে বর্তমান সরকার প্রত্যেক ধর্মাবলম্বীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতি বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ দেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের লোকজন সহাবস্থানে থেকে শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্মকর্ম পালন করে যাচ্ছেন।
তিনি শনিবার (১৪ নভেম্বর) রাতে বিশিষ্ট ব্যবসায়ী, মানবাধিকার ব্যক্তিত্ব বাবু কানু পাল-এর বাসায় পারিবারিক শ্যামা পূজা পরিদর্শনকালে উপরোক্ত কথাগুলো বলেন। এসময় তিনি বাবু কানু পাল ঐতিহ্যগতভাবে পরিবারিক পূজা সুন্দরভাবে সম্পন্ন করায় ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আগত পূর্ণার্থীদের সাথে কুশল বিনিময় করেন। পরে তিনি রাইজিং ষ্টার কাষ্টঘরের পূজা মন্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, মানবাধিকার বাস্তবায়ন কমিশন সিলেট মহানগর সভাপতি জামান চৌধুরী, রােটারিয়ান শুভ্রাংশু চক্রবর্তী টিটু, পায়ু পাল, শাওন পাল, রিংকু পাল, ইন্দজিৎ চন্দ্র, সাবেক ছাত্রলীগ নেতা অমর দত্ত, শিবু দত্ত, রাজু দত্ত, অলক চক্রবর্তী, ঝুমন চক্রবর্তী, বাবলু দাস, শপথ দে, রাজন দে, শান্ত দত্ত, কাঞ্চন চন্দ্র ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ও ঋণবিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক
স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের অভিনন্দন
সিলেটের দক্ষিণ সুরমা সুইপার কলোনির প্রবেশমুখে অবস্থিত ‘খান বোর্ডিং’ নামক একটি আবাসিক হোটেল মাদকসেবী ও অপরাধীদের প্রধান ও নিরাপদ আশ্রয়ে
দীর্ঘ চার দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে রাজপথের প্রতিটি লড়াই-সংগ্রামের পরীক্ষিত সৈনিক এবং তৃণমূলের সুসংগঠিত সংগঠক
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে টানা সেবা দিয়ে গেলেও চাকরির স্থায়িত্ব পাননি
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী এখন তৃণমূল নেতাকর্মীদের
আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. রেদওয়ান
ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স