editor
প্রকাশিত: 5:38 PM, January 16, 2021
অনলাইন ডেস্ক
পৌরসভা নির্বাচনে সহিংসতা ক্রমাগত বেড়ে চলছে বলে স্বীকার করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেছেন, নির্বাচন প্রক্রিয়ার পরিবর্তন না হলে এই সহিংসতা বন্ধ করা সম্ভব নয়। সহিংসতার ঘটনায় নির্বাচন কমিশন এককভাবে দায়ী নয় বলে মনে করেন তিনি। মাহবুব তালুকদার বলেন, তবে নির্বাচন কমিশন এ দায় এড়াতে পারে না।
আজ সাভার পৌরসভার তিন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে নির্বাচন কমিশনে ফিরে তিনি উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন। পরিদর্শনের সময়ে বিরোধী দলের প্রার্থীর পোস্টার দেখতে পাননি বলেও জানান তিনি।
আজ দ্বিতীয় ধাপে ৬০টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ২৯টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ও ৩১টিতে ব্যালট পেপারে ভোট নেয়া হয়। সাভার পৌরসভায় ইভিএমে ভোটগ্রহণ করা হয়।
মাহবুব তালুকদার বলেন, আমি সাভার পৌরসভার তিনটি ভোটকেন্দ্রের ১৮টি বুথ পরিদর্শন করেছি। শনিবার দুপুর ১টা পর্যন্ত ওই সব ভোটকেন্দ্রে ৭ হাজার ৩১১ জন ভোটারের মধ্যে ১ হাজার ২৩২ জন ভোট দিয়েছেন। ৩টি বুথে আমি ৩ জন বিরোধী দলীয় প্রার্থীর পোলিং এজেন্ট দেখতে পাই। কিন্তু অন্য কোথাও এজেন্ট ছিলেন না। এছাড়া সাভার পৌর এলাকায় আমি বিরোধী দলীয় প্রার্থীর কোনো পোস্টার দেখতে পাইনি। এ অবস্থায় এই নির্বাচনকে অংশগ্রহণমূলক বলা যায় না। যে কোনো নির্বাচন অংশগ্রহণমূলক না হলে তা সিদ্ধ হয় না।
নির্বাচন প্রক্রিয়া পরিবর্তনে সবার ঐক্যমত প্রয়োজন জানিয়ে তিনি বলেন, পৌরসভার নির্বাচনে ক্রমাগত সহিংসতা বেড়ে চলেছে। সহিংসতা ও নির্বাচন একসঙ্গে চলতে পারে না। নির্বাচন প্রক্রিয়ার পরিবর্তন না হলে এই সহিংসতা বন্ধ করা সম্ভব নয়। এ বিষয়ে সবার ঐকমত্য আবশ্যক। যে কোনো নির্বাচনের চেয়ে মানুষের জীবন অনেক বেশি মূল্যবান বলেও উল্লেখ করেন ইসি মাহবুব।
S/H(Ripa-5_
1 বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি
2 আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন।
4 সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত
8 স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক
7 মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি
3 স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়
2 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন
3 স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’