editor
প্রকাশিত: 3:52 PM, October 29, 2026
সিলেটের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই সাংবাদিকের রক্ত ঝরিয়েছে ইন্টার্ণ চিকিৎসকরা। রোগীর স্বজনদের মারধরের ঘটনার তথ্য সংগ্রহ ও ছবি তুলতে গিয়ে ইন্টার্ন চিকিৎসকদের হামলায় আহত হন দুই সাংবাদিক।
আহতরা হলেন দৈনিক শ্যামল সিলেট পত্রিকার ফটো সাংবাদিক রেজা রুবেল ও সিলেটভিউ২৪ ডটকমের স্টাফ রিপোর্টার নিবেন্দু তালুকদার। তারা উভয়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন। আঘাতের স্থানে একাধিক সেলাই লেগেছে। বুধবার (২৮ অক্টোবর) দিনগত রাত পৌনে ১০টার দিকে হাসপাতালে ৫ তলায় ওপারেশন থিয়েটারের সামনে এ ঘটনা ঘটে।
পেশাগত দায়িত্ব পালনে বাধাগ্রস্ত করতে সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাব’র সভাপতি শেখ মোঃ লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক বদরুর রহমান বাবরসহ ক্লাবের নেতৃবৃন্দ। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা জানান তাঁরা। ওই সন্ত্রাসী হামলা মুক্ত গণমাধ্যমের কণ্ঠরোধের এক জঘন্য চক্রান্ত বলে জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ।
সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ মোঃ লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক বদরুর রহমান বাবর এক যৌথ বিবৃতিতে অসন্তোষ প্রকাশ করে বলেন, “একজন পেশাদার সাংবাদিকের ওপর প্রকাশ্যে সশস্ত্র হামলা মূলত স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং মুক্তচিন্তা ও মতপ্রকাশের সাংবিধানিক অধিকারের ওপর সরাসরি নগ্ন আঘাত। এসব সন্ত্রাসী কর্মকাণ্ড স্বাধীন গণমাধ্যম এবং গণতান্ত্রিক পরিবেশ মারাত্মক হুমকিস্বরূপ।
নেতৃবৃন্দ আরও হুশিয়ারি উচ্চারণ করে বলেন, সাংবাদিকদের রক্তচক্ষু দেখিয়ে হামলার মাধ্যমে সত্য প্রকাশ থেকে বিরত রাখা যাবে না। সকল অপশক্তির বিরুদ্ধে গণমাধ্যমকর্মীরা বরাবরই সোচ্চার আছেন, সোচ্চার থাকবেন।
এ ঘটনায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানিয়ে তারা বলেন, অবিলম্বে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ঘটনায় জড়িতদের গ্রেফতার করে কঠোর আইনি শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায়, সাংবাদিক সমাজ রাজপথে কঠোর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে।
নবগঠিত জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মতিউর রহমান ডিজেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. শামীম
পরিবেশ সংরক্ষণ আইন ও প্রাকৃতিক ভারসাম্যের কোনো তোয়াক্কা না করে নির্বিচারে টিলা কেটে বসতবাড়ি নির্মাণের প্রস্তুতি নেওয়ার অভিযোগ উঠেছে গৌতম
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর সিলেট আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অধিকাংশ নেতা সীমান্ত পেরিয়ে ভারতে আত্মগোপন করেন।
আধ্যাত্মিক নগরী সিলেটের রাজনীতিতে এক পরিচিত ও ত্যাগী নাম ড. নুরুল ইসলাম বাবুল। আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে বাংলাদেশ
সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতা ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত সরকারের সাম্প্রতিক এক গোপন সভাকে ঘিরে
কবি হাসান মোছাদ্দিক রচিত ‘নারীর অন্তরালোকে জীবন’ (প্রবন্ধ) এবং ‘হৃদয় নিকেতন’ (কাব্য)-এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল রবিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত