editor
প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২০
অনলাইন ডেস্ক
সমন্বিত ৭ ব্যাংকের সিনিয়র অফিসার পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। করোনা পরিস্থিতিতে ব্যাংকার্স সিলেকশন কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।
আগামী ৫ ডিসেম্বর রাজধানীর ৬৭টি কেন্দ্রে এ পরীক্ষা হওয়ার কথা ছিল। আজ শনিবার (২৮ নভেম্বর) ব্যাংকার্স সিলেকশন কমিটি পরীক্ষা স্থগিত করার বিষয়টি জানিয়েছে।
এই সাত ব্যাংক হলো- সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন ও ইনভেস্টমেন্ট করপোরেশন বাংলাদেশ ও কর্মসংস্থান ব্যাংক।
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যসচিব আরিফ হোসেন খান শনিবার জানান, করোনা পরিস্থিতির কারণে সাত ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
৭ ব্যাংকের সিনিয়র অফিসার পদের ঢাকার ৬৭টি কেন্দ্রে ১ লাখ ৪০ হাজার ১৫৫ জন পরীক্ষার্থী পরীক্ষা দেয়ার কথা ছিল। ৭৭১টি পদের ওই নিয়োগ পরীক্ষা ৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতে হওয়ার কথা ছিল।
3 ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ -এর আওতায় সিলেট জেলায় অনুষ্ঠিত হলো সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সিলেট
6 সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী হতে চাই না, উদ্ভাবক হতে চাই। সিলেটের তরুণদের
6 মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী বলেছেন, চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে আজ মানুষ অনেক
3 বিশ্বকাপের আগে থেকেই আলোচনায় ছিলেন আইয়ুব বুয়াদ্দি। ফ্রান্সে জন্ম এবং তাদের হয়ে বয়সভিত্তিক দলের নেতৃত্বও দিয়েছেন। কিন্তু বিশ্বকাপের আগে
4 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) নবনিযুক্ত চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীকে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ
8 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান (২য় গ্রেড) পদে আনুষ্ঠানিকভাবে যোগদান করতে ঢাকায় পৌছেছেন কয়েস লোদী। আজ রবিবার পূর্বাহ্নে তিনি
4 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী নবগঠিত ‘সিলেট
2 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী ‘সিলেট উন্নয়ন