editor

প্রকাশিত: 9:54 PM, November 19, 2020

সাদা পোশাকে পুলিশ দলের নেতাকর্মীদের তুলে নিয়ে যাচ্ছে : মির্জা ফখরুল

সাদা পোশাকে পুলিশ দলের নেতাকর্মীদের তুলে নিয়ে যাচ্ছে : মির্জা ফখরুল

4

অনলাইন ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, উচ্চ আদালত থেকে জামিন নেওয়ার পরেও সাদা পোশাকে পুলিশ দলের নেতাকর্মীদের তুলে নিয়ে যাচ্ছে। আমাদের লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, ৩৫ লাখের ওপরে, গুম হয়ে গেছেন ৫০০’র বেশি, নিহত হয়েছেন সহস্রাধিক এবং গত কয়েকদিন আরও গুম হয়েছেন ৩-৪ জন। বৃহস্পতিবার অনলাইনে এক আলোচনা সভায় যুক্ত হয়ে তিনি এ অভিযোগ করেন। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে এ সভা হয়। বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরাঞ্চল ছাত্র ফোরাম এর আয়োজন করে।

1

মির্জা ফখরুল বলেন, বুধবার দুপুরে হাইকোর্ট থেকে জামিন নিয়ে বের হওয়ার পর সাদা পোশাকে পুলিশ তুরাগ থানা যুবদলের সাধারণ সম্পাদক মামুন পারভেজ তন্ময় ও সহসভাপতি তৌহিদুল ইসলাম হাসিবকে তুলে নিয়ে যায়। উত্তরা পশ্চিম থানা যুবদলের সাধারণ সম্পাদক ফেরদৌস মজুমদার মাসুমকে বুধবার রাতে উত্তরা ৫নং সেক্টর থেকে ধরে নিয়ে যায় সাদা পোশাকের সদস্যরা। পল্টন থানা যুবদলের যুগ্ম সম্পাদক লিয়ন হককে বাসা থেকে তুলে নিয়ে গেছে। তাদের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিএনপি মহাসচিব বলেন, খুব স্পষ্ট করে সরকারকে বলতে চাই, অবিলম্বে তাদেরকে পরিবারের কছে ফিরিয়ে দিন, অবিলম্বে তাদেরকে মুক্তি দিন। অন্যথায় জনগণের যে উত্তাল তরঙ্গ সৃষ্টি হবে তা আপনাদের টিকিয়ে রাখতে পারবে না। শুক্রবার তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তাকে দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানান মির্জা ফখরুল। বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলালের সভাপতিত্বে ও এম সাব্বির আহমেদের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন চেয়ারপারসনের বিশেষ সম্পাদক শামসুর রহমান শিমুল বিশ্বাস, উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, এনামুল হক চৌধুরী, সহপ্রচার সম্পাদক আমিরুল ইসলাম আলিম, স্বেচ্ছাসেবক দলের গোলাম সারোয়ার প্রমুখ।

2

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সাবেক জাকারিয়া সিটি নিয়ে রাহাত চৌধুরী মুন্নার বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা

সাবেক জাকারিয়া সিটি নিয়ে রাহাত চৌধুরী মুন্নার বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা

4 সিলেটের ঐতিহ্যবাহী এক্সেলসিয়র সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট (সাবেক জাকারিয়া সিটি)-এর পরিচালনা ও মালিকানা সংক্রান্ত বিষয় নিয়ে সিলেট জেলা বিএনপির

সদর উপজেলার কালাগুলে ‘ভূমিখেকো’ সমরু মিয়ার বিরুদ্ধে কৃষকদের প্রতিবাদ সভা

সদর উপজেলার কালাগুলে ‘ভূমিখেকো’ সমরু মিয়ার বিরুদ্ধে কৃষকদের প্রতিবাদ সভা

4 সিলেট সদর উপজেলার কালাগুল মৌজার নিরীহ কৃষকদের ওপর কথিত ভূমিখেকো সমরু মিয়া কর্তৃক দায়েরকৃত বিভিন্ন মিথ্যা মামলার প্রতিবাদে বিশাল

এসএসসি-২০২৬-এ মুহিবুর রহমান একাডেমির অনবদ্য সাফল্য

এসএসসি-২০২৬-এ মুহিবুর রহমান একাডেমির অনবদ্য সাফল্য

3 ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করেছে সিলেটের মুহিবুর রহমান একাডেমি। এ বছর প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ২টি গোল্ডেন এ+সহ

সিলেটে অটোটেম্পু-অটোরিকশা চালক-শ্রমিক জোটের নির্বাচন সম্পন্ন

সিলেটে অটোটেম্পু-অটোরিকশা চালক-শ্রমিক জোটের নির্বাচন সম্পন্ন

1 সিলেট জেলা অটোটেম্পু-অটোরিকশা চালক-শ্রমিক জোট বাংলাদেশের সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিস্ট্রেশন নং-চট্ট-২০৯৭) হযরত শাহজালাল (রহ.) মাজার উপ-পরিষদের ত্রিবার্ষিক নির্বাচন

এসএসসি-২০২৬-এ স্কলার্সহোম মেজরটিলা কলেজের অনবদ্য সাফল্য

এসএসসি-২০২৬-এ স্কলার্সহোম মেজরটিলা কলেজের অনবদ্য সাফল্য

8 এসএসসি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে সিলেটের অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান স্কলার্সহোম মেজরটিলা কলেজ। 5 ২০২৬ সালের এসএসসি পরীক্ষায়

শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন

শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন

7 সিলেটের মীরবাজারস্থ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জিত হয়েছে। এ বছর প্রতিষ্ঠানটি থেকে

চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় মাজেদা

চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় মাজেদা

6 এবারের এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জন করেছে দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী বরইকান্দি ২৫নং ওয়ার্ডের বাসিন্দা মরিয়ম আক্তার মাজেদা। সে পুলিশ লাইন

তারাপুরে ডিবি পুলিশের অভিযান: চিহ্নিত মাদক কারবারি সুনীল মুদি গ্রেপ্তার

তারাপুরে ডিবি পুলিশের অভিযান: চিহ্নিত মাদক কারবারি সুনীল মুদি গ্রেপ্তার

2 সিলেট নগরীর উপকণ্ঠ তারাপুর চা বাগান এলাকায় গড়ে ওঠা মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার হয়েছে। সিলেট মেট্রোপলিটন

1
7