editor

প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২০

সারাদিন একসঙ্গে ঘুরে রাতে স্ত্রীকে হত্যা করেন স্বামী

সারাদিন একসঙ্গে ঘুরে রাতে স্ত্রীকে হত্যা করেন স্বামী

8

দিনাজপুরের ঘোড়াঘাটে গৃহবধূ পেয়ারা বেগমের লাশ উদ্ধারের পর মৃত্যুর ঘটনার রহস্য উদঘাটন করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকায় স্বামী আব্দুস সালামকে গ্রেপ্তার করে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

3

গ্রেপ্তারকৃত আব্দুস সালাম (২৭) নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের নিজাম উদ্দিনে পেয়ারা বেগমের দ্বিতীয় স্বামী। নিহত পেয়ারা বেগম (৩৭) জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার আবাদপুর গ্রামের মৃত মিরাজ সিকদারের মেয়ে।

7

শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে ঘোড়াঘাট খানার ওসি আজিম উদ্দিন জানান, কয়েক বছর আগের সন্তান রেখে পেয়ারা বেগমের প্রথম স্বামী মারা যায়। দীর্ঘ কয়েক বছর একা থাকার পর আব্দুস সালামের সাথে বিয়ে হয় তার। আব্দুস সালাম দিনাজপুরের ফুলবাড়ি উপজেলায় ওয়ালটন কম্পানিতে চাকরি করত। কিন্তু অভাব অনটনসহ নানা সমস্যায় পারিবারিক অশান্তি চলছিল তাদের সংসারে। অভাব মেটাতে গত রবিবার ঢাকা যাওয়ার উদ্দেশ্য পূর্ব পরিকল্পিতভাবে পেয়ারা বেগমকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়িতে থেকে রওনা দেন সালাম। পথিমধ্যে বিভিন্ন এলাকা ঘুরিয়ে রাতের বেলা ঘোড়াঘাট-হিলি সড়কের সূরা মসজিদ এলাকায় নিয়ে এসে রুটি খাওয়ার কথা বলে রাস্তার পাশে ঝোঁপের ধারে বসে তারা দুজন। এ সময় স্ত্রী পেয়ারা বেগমের শরীরে থাকা ওড়না গলায় পেঁচিয়ে হত্যা করে পালিয়ে যায় স্বামী সালাম।

2

তিনি আরো জানান, গত ৫ অক্টোবর পেয়ারা বেগমের ভাই মুনছুর আলী বাদী হয়ে মামলা দায়ের করেন। গোয়েন্দা তথ্য ও পারিবারিক তথ্যর উপর ভিত্তিতে মূল সন্দেহভাজন সালামকে গ্রেপ্তার করে তারা। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যার দায় স্বীকার করে গতকাল বৃহস্পতিবার দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেনের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল

3 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি পূর্ণাঙ্গ করায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সিলেট জেলা ও

সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে দোকান-মার্কেট

সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে দোকান-মার্কেট

3 সারাদেশে মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলার সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতিদিন সকাল ১১টা থেকে

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ক্যাম্পাস গড়তে হবে: কয়েস লোদী

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ক্যাম্পাস গড়তে হবে: কয়েস লোদী

6 সরকারি নির্দেশনা অনুসারে দেশব্যাপী নবীন শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের উদ্যোগে এক বর্ণাঢ্য

সিলেটে বিয়ের পর ভরণ-পোষণ না দিয়ে স্ত্রীর ওপর বর্বর নির্যাতন

সিলেটে বিয়ের পর ভরণ-পোষণ না দিয়ে স্ত্রীর ওপর বর্বর নির্যাতন

1 বিয়ের পর কোনো প্রকার ভরণ-পোষণ না দিয়ে উল্টো মিথ্যা অপবাদ রটিয়ে বর্বরোচিত শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির বিচার চেয়ে

পাঠানটুলায় সাহেদের মাদকের রমরমা বাণিজ্য, অতিষ্ঠ এলাকাবাসী

পাঠানটুলায় সাহেদের মাদকের রমরমা বাণিজ্য, অতিষ্ঠ এলাকাবাসী

8 নগরীর পাঠানটুলাস্থ দর্জিপাড়া এলাকায় সাহেদ আলী ওরফে ‘ইয়াবা সাহেদ’ নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর রমরমা মাদক বাণিজ্যে অতিষ্ঠ হয়ে

প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়িতে ‘টাউন সাব-পোস্ট অফিস’র নবযাত্রা

প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়িতে ‘টাউন সাব-পোস্ট অফিস’র নবযাত্রা

3 সিলেটের দক্ষিণ সুরমার সিলাম এলাকার বিরাহিমপুরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুরবাড়িতে ডাকঘরের (টাউন সাব-পোস্ট অফিস) কার্যক্রম ফের

পুলিশি সহায়তায় ঘরে ফিরলেও সাবেক স্বামীর সন্ত্রাসী বাহিনীর হুমকি অব্যাহত

পুলিশি সহায়তায় ঘরে ফিরলেও সাবেক স্বামীর সন্ত্রাসী বাহিনীর হুমকি অব্যাহত

8 দীর্ঘ আইনি লড়াই ও নানামুখী প্রতিকূলতা পেরিয়ে অবশেষে পুলিশি সহায়তায় আদালতের রায়ে পাওয়া নিজ ডুপ্লেক্স বাড়িতে প্রবেশ করেছেন যুক্তরাজ্য

জালালপুরে জমজমাট ‘তীর জুয়া’, ধ্বংসের মুখে যুবসমাজ

জালালপুরে জমজমাট ‘তীর জুয়া’, ধ্বংসের মুখে যুবসমাজ

7 সিলেটের দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী জালালপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশেই দেদারসে চলছে যুবসমাজ ধ্বংসকারী নিষিদ্ধ ‘তীর জুয়া’। 1 স্থানীয় একটি

1
3