editor

প্রকাশিত: 4:57 PM, December 8, 2020

সারা রাত রাস্তায় কাটিয়ে সেই নারী হাসপাতালে

সারা রাত রাস্তায় কাটিয়ে সেই নারী হাসপাতালে

অনলাইন ডেস্ক

ভুল চিকিৎসার শিকার গৃহবধূ খাদিজা বেগম (৪০) সারা রাত রাস্তায় থাকার পর অবশেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সকালে তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এর আগে সোমবার বিকালে স্বজনরা খাদিজা বেগমকে কালিশুরী কুমারখালী এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা স্লোব বাংলাদেশ পরিচালিত ইনগ্রিড মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানে খাদিজা বেগমকে ভর্তি না করে ভেতর থেকে মূল গেট বন্ধ করে দেয়। এরপর সারা রাত ওই হাসপাতালের সামনে সড়কের ওপর খোলা আকাশের নিচে ছিলেন তিনি।

 উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের জেলে সহিদুল ইসলাম সিকদারের স্ত্রী খাদিজা বেগম বেশ কিছু দিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন। গত ২১ নভেম্বর খাদিজা বেগমকে নিয়ে চিকিৎসার জন্য কালিশুরী ইনগ্রিড মেমোরিয়াল হাসপাতালে যান তার স্বজনরা। সংশ্লিষ্টরা পরীক্ষা নিরীক্ষার পরে তার পেটে টিউমার হয়েছে এবং দ্রুত তা অপারেশন করতে হবে বলে জানান।

পরের দিন ২২ নভেম্বর স্বজনদের না জানিয়ে খাদিজা বেগমকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। পরে আহম্মেদ কামাল তুষার নামের এক চিকিৎসক তার নিতম্ব থেকে জরায়ু পর্যন্ত কেটে ফেলেন। কিছুক্ষণ পর রোগীর অবস্থার অবনতি হলে অপারেশন থিয়েটারে রেখেই চলে যান চিকিৎসক। এরপর হাসপাতালের কয়েকজন নার্স ওই গৃহবধূর কাটা অংশ সেলাই করেন।

ওই গৃহবধূর নিকট আত্মীয় জালাল আহম্মেদ সাংবাদিকদের জানান, ভুল চিকিৎসার কারণে খাদিজা বেগমের শারীরিক অবস্থার অবনতি হয়। পরে ইনগ্রিড হাসপাতাল কর্তৃপক্ষের খরচে উন্নত চিকিৎসার আশ্বাস দিয়ে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর পর খাদিজা বেগমকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সোমবার উন্নত চিকিৎসার জন্য খাদিজা বেগমকে ঢাকা নেয়ার পরামর্শ দেন বরিশাল মেডিকেল কলেজের চিকিৎসকরা। বিষয়টি কালিশুরী ইনগ্রিড হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে তারা তাকে ঢাকায় নেয়ার জন্য অপরাগতা প্রকাশ করে। খাদিজা বেগমের দরিদ্র পরিবারের পক্ষে ঢাকায় নিয়ে চিকিৎসা করা সম্ভব নয়। তাই বরিশাল থেকে সোমবার খাদিজা বেগমকে পুনরায় কালিশুরী ফিরিয়ে আনা হয়।

স্বজনরা খাদিজা বেগমকে ইনগ্রিড হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তৃপক্ষ তাকে সেবা না দিয়ে মুল গেট তালাবন্ধ করে দেন। উপায় না পেয়ে হাসপাতালের সামনে সড়কের ওপর অবস্থান নেন খাদিজা বেগম ও তার স্বজনরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শীতের মধ্যে খোলা আকাশের নিচে সোমবার সারারাত ব্যথায় কাতরাচ্ছিলেন খাদিজা বেগম। তারপর একটুও দয়া দেখায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

ভুল চিকিৎসার অভিযোগ অস্বীকার করে ইনগ্রিড হাসপাতালের চিকিৎসক আহম্মেদ কামাল তুষার বলেন, এখানে তার চিকিৎসা করা সম্ভব নয়। তার  জরায়ুর একটি অংশে টিউমারে আটকে আছে। এ জন্য তার জন্য জটিল অপারেশন প্রয়োজন। এ ছাড়াও তার হার্টে সমস্যা আছে। যে কারণে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার প্রয়োজন। হাসপাতাল কর্তৃপক্ষ তার চিকিৎসার খরচ দিবে বলেও জানান তিনি।

বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা বলেন, খাদিজা বেগমকে আমরা ভর্তি করেছি। তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিচ্ছি।

বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।

S/H-(Sultana-3)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

জিসাস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে মহানগর মহিলা দলের সভাপতি নিগার সুলতানা ডেইজির অভিনন্দন

জিসাস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে মহানগর মহিলা দলের সভাপতি নিগার সুলতানা ডেইজির অভিনন্দন

নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মতিউর রহমান ডিজেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. শামীম

১নং জালালাবাদ ইউনিয়ন জিয়া মঞ্চের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন

১নং জালালাবাদ ইউনিয়ন জিয়া মঞ্চের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন জিয়া মঞ্চের ২৬ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার (১৪ নভেম্বর)

অ্যাডভোকেট ড. দিলীপ কুমার দাস চৌধুরীর সোনালী ব্যাংক থেকে ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি

অ্যাডভোকেট ড. দিলীপ কুমার দাস চৌধুরীর সোনালী ব্যাংক থেকে ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কমিটির উপদেষ্টা এবং সিনিয়র অ্যাডভোকেট ড. দিলীপ কুমার দাস চৌধুরীর সোনালী ব্যাংক পিএলসি কোর্ট

রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত

রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সিলেট ডায়াবেটিক অ্যান্ড জেনারেল হাসপাতালের আয়োজনে এবং রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা

জিসাস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে সায়েরা বেগম ঝর্ণার অভিনন্দন

জিসাস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে সায়েরা বেগম ঝর্ণার অভিনন্দন

নবগঠিত জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মতিউর রহমান ডিজেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. শামীম

পরিবেশ আইন উপেক্ষা করে টিলা কাটার অভিযোগ দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে

পরিবেশ আইন উপেক্ষা করে টিলা কাটার অভিযোগ দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে

পরিবেশ সংরক্ষণ আইন ও প্রাকৃতিক ভারসাম্যের কোনো তোয়াক্কা না করে নির্বিচারে টিলা কেটে বসতবাড়ি নির্মাণের প্রস্তুতি নেওয়ার অভিযোগ উঠেছে গৌতম

সিলেট সীমান্ত দিয়ে গোপনে দেশে ফিরছেন পলাতক আ.লীগ নেতারা

সিলেট সীমান্ত দিয়ে গোপনে দেশে ফিরছেন পলাতক আ.লীগ নেতারা

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর সিলেট আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অধিকাংশ নেতা সীমান্ত পেরিয়ে ভারতে আত্মগোপন করেন।

ইনসাফভিত্তিক আধুনিক সিলেট গড়ার প্রত্যয়ে মাঠে ড. নুরুল ইসলাম বাবুল

ইনসাফভিত্তিক আধুনিক সিলেট গড়ার প্রত্যয়ে মাঠে ড. নুরুল ইসলাম বাবুল

আধ্যাত্মিক নগরী সিলেটের রাজনীতিতে এক পরিচিত ও ত্যাগী নাম ড. নুরুল ইসলাম বাবুল। আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে বাংলাদেশ