editor
প্রকাশিত: 10:36 AM, November 6, 2020
সিকৃবি প্রতিনিধি
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গবাদিপশু চারনের অভিযোগ পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে দু চারটি ভেড়া রাখার বিধান থাকলেও ব্যক্তি স্বার্থে সিকৃবি ক্যাম্পাসকে গো-চারন ভূমিতে পরিণত করা হচ্ছে। নামপ্রকাশে অনিচ্ছুক সিকৃবির কয়েকজন কর্মকর্তা-কর্মচারি জানান, সিকৃবির মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের অধ্যাপক ড. সুলতান আহমদের তত্ত্বাবধানে এই গবাদিপশু ক্যাম্পাসে বিচরণ করছে।
আর এসব গবাদি পশু রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন অংকুর দেবনাথ নামক সিকৃবির একজন কর্মচারী। অভিযোগ রয়েছে ক্যাম্পাসে গবাদি পশুর বিচরণ নিষিদ্ধ থাকলেও প্রভাব খাটিয়ে ক্যাম্পাসে গবাদিপশু পালন করা হচ্ছে। এতে করে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিকৃবির নিরাপত্তা শাখার কর্মীরা ক্যাম্পাসে গবাদিপশুর বিচরণ ঠেকাতে হিমশিম খাচ্ছেন। প্রায়ই তারা গরু-বাছুর ক্যাম্পাস থেকে ধরে বেধে রাখছেন।
এব্যাপারে জানতে চাইলে অধ্যাপক ড. সুলতান আহমদ জানান, ক্যাম্পাসে তার তত্ত্বাবধানে সিকৃবি কর্তৃপক্ষের গবাদিপশু পালন করা হয়। এসব পশুর মালিক স্বয়ং বিশ্ববিদ্যলয় কর্তৃপক্ষ। এখানে তার ব্যক্তিগত কোন স্বার্থ নেই। কর্তৃপক্ষের শিক্ষা প্রক্রিয়ার প্রয়োজনে ক্যাম্পাসে ১টি ঘোড়া, ৩টি গরু, ৮টি ভেড়া রয়েছে। এগুলো লালন পালনের জন্য নির্দিষ্ট স্থান ও ঘর নির্মান করা আছে। পশুগুলির মালিক সিকৃবি কর্তৃপক্ষ। তিনি শুধু এগুলোর তত্ত্বাবধানের দায়িত্বে আছেন।
এব্যাপারে সিকৃবির নিরাপত্তা শাখার চেয়ারম্যান প্রফেসর ড. মো. আব্দুল মালেক জানান, সিকৃবি ক্যাম্পাসে কর্তৃপক্ষের কোন গবাদি পশু নেই। আমরা ক্যাম্পাসে গরুবাছুর পেলে তা আটকে রাখি। গরুবাছুর যাতে ক্যাম্পাসে ঢুকে পরিবেশ নষ্ট করতে না পারে সেজন্য আমরা মাঝে মাঝে অভিযান পরিচালনা করে থাকি। তাছাড়া কর্তৃপক্ষ হউক অথবা ব্যক্তিগত হউক ক্যাম্পাসে গোচারণের কোন বিধান নেই। এটা সম্পূর্ণ নিষিদ্ধ। এব্যাপারে আমি যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।
এদিকে অভিযোগ উঠেছে কিছুদিন পূর্বে ক্যাম্পাসের ভেড়া বাঁচাতে বিষ দিয়ে কুকুর নিধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠ পরিবেশ বজায় রাখার স্বার্থে ক্যাম্পাস থেকে গবাদি পশু অপসারণের দাবি জানিয়েছেন সচেতন মহল। বিজ্ঞপ্তি
‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক সামাজিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর উদ্যোগে সিলেটে এক
প্রবাসীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও মানবকল্যাণের প্রত্যয় নিয়ে ওমানে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ‘গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ’
সিলেটের গোলাপগঞ্জের মছলম উদ্দিন একাডেমির প্রধান শিক্ষক মো. এনামুল হককে শারীরিকভাবে লাঞ্ছনার প্রতিবাদে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) সিলেট জেলা ও
বিশ্বনাথের ২নং খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান রানা বলেছেন, দল যাকেই মনোনয়ন দেবে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সেই
ছাতকে সাজানো মিথ্যা মামলা থেকে অব্যাহতি ও ছাতক সদর ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা রেবুল কুমার দাসের বিরুদ্ধে ঘুষ দাবি ও
দলের জন্য কর্মী, আর কর্মীর জন্যও দল এই পারস্পরিক আস্থা ও ঐক্যের চর্চাটাই আমাদের মূল শক্তি বলে মন্তব্য করেছেন সিলেট
শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে সিলেট মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, সড়ক ও অলিগলিতে শোভা পাচ্ছে নানা রঙের শুভেচ্ছা ব্যানার ও ফেস্টুন।
সিলেট শাহী ঈদগাহ যার প্রতিটি ধূলিকণায় মিশে আছে সিলেটের শত বছরের ইতিহাস, ঐতিহ্য আর আভিজাত্য। আজ সেই ঐতিহাসিক প্রাঙ্গণে বাণিজ্য