editor
প্রকাশিত: 11:29 AM, October 4, 2020
দৈনিক সিলেটের সময়:-
সিলেটের সকল শিক্ষা প্রতিষ্ঠানে অরাজকতা বন্ধ ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সিনিয়র নাগরিক ও শিক্ষাবিদদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত সভায় সিলেটের বিভিন্ন শ্রেণীর বেশ সংখ্যক সিনিয়র সিটিজেনগণ উপস্থিত ছিলেন।
বিশিষ্ট শিক্ষাবিদ ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খানের সভাপতিত্বে ও শিক্ষাবিদ লে. কর্ণেল (অব.) সৈয়দ আলী আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় ঐতিহ্যবাহী এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধু গণধর্ষণের ঘটনার নিন্দা জানানো হয়। সভা থেকে গণধর্ষণের ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত ও দৃষ্টান্তমুলক শাস্থির দাবী জানানো হয়।
এছাড়া সভায় সিলেটের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সুষ্টু পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন প্রস্তাবনা পেশ করা হয়।
প্রস্তাবনাগুলো হলো- (১) সিলেটের সকল স্কুল, কলেজ ও বিশ^বিদ্যালয়ে শিক্ষার সুষ্টু পরিবেশ ফিরিয়ে এনে তা অব্যাহত রাখতে হবে। (২) সকল শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্থক্ষেপ বন্ধ করতে হবে। (৩) ছাত্রাবাসে মেধাভিত্তিক স্থান নিশ্চিত করতে হবে। (৪) প্রতিষ্ঠান ও ছাত্রাবাসের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। (৪) সকল প্রতিষ্ঠানে সহ-শিক্ষা কার্যক্রম চালু করতে হবে।
সভায় সর্বসম্মতিক্রমে সিনিয়র সিটিজেন ফোরাম সিলেট (এস সি এফ এস) গঠন করার ব্যাপারে ঐক্যমত পোষন করা হয়। শিক্ষাবিদ ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খানকে ফোরামের আহ্বায়ক ও লে. কর্ণেল (অব.) সৈয়দ আলী আহমদকে সমন্বয়কারী মনোনীত করে বাকীদের সদস্য হিসেবে রাখা হয়। প্রতি দুই মাস পর পর ফোরামের সভা অনুষ্ঠিত হবে। আহ্বায়কের অনুপস্থিতিতে সিনিয়র সদস্য সভাপতির দায়িত্ব পালন করবেন। সমন্বয়কারীর অনুপস্থিতিতে তাঁর মনোনীত সদস্য দায়িত্ব পালনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়। এই ফোরাম নৈতিকতা, শিক্ষা ও সুশাসন নিশ্চিত করতে পরামর্শমুলক ভুমিকা পালন করার ব্যাপারে দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করা হয়।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষাবিদ অধ্যক্ষ কবি কালাম আজাদ, সাংবাদিক আফতাব চৌধুরী, সাংবাদিক ও কেমুসাস সহ-সভাপতি মোহাম্মদ বশীরুদ্দিন, অধ্যক্ষ ডা: মো: আব্দুল জলিল চৌধুরী, লেখক কলামিষ্ট বেলাল আহমদ চৌধুরী, অধ্যক্ষ লে. কর্ণেল (অব.) সয়ফুল কবির চৌধুরী, অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মতিন, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মোহাম্মদ লালা, প্রফেসর ড. মোহাম্মাদ আব্দুল আহাদ প্রমূখ।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ