editor

প্রকাশিত: ৭:৩০ পূর্বাহ্ণ, অক্টোবর ৪, ২০২০

সিলেটবাসীর জন্য ‘সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট’ প্রধানমন্ত্রীর উপহার

সিলেটবাসীর জন্য ‘সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট’ প্রধানমন্ত্রীর উপহার

5

নিজস্ব প্রতিনিধি:-

সিলেটের বেশির ভাগ মানুষ যুক্তরাজ্যে বসবাস করেন । তাদরে কথা ভেবে আবারো সিলেট লন্ডন ফ্লাইট শুরু করা হয়েছে । এটি সিলেট বাসীর জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

4

প্রতিমন্ত্রী বলেন, প্রবাসীদের যাতে কোনো ধরণের অসুবিধা না হয় তার জন্যে বর্তমান সরকার কাজ করছে । সিলেটের লোকজন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবাসে । প্রধানমন্ত্রীও সিলেটের মানুষকে ভালোবাসেন । আর তাই এই অঞ্চলের মানুষের কথা ভেবে এমন উদ্যোগ নেওয়া হয়েছে । লন্ডনে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে ৯০ ভাগ সিলেটী। তাই ওসমানী বিমানবন্দরে যাতে ‘৭৭৭’ উড়োজাহাজ ‘টেইক অফ’ করতে পারে সে ব্যবস্থা করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন। সে লক্ষ্যে ওসমানী বিমানবন্দরকে আধুনিকায়ন ও পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার কাজ শুরু হয়।

4

তিনি আরও বলেন, গত এপ্রিলে রানওয়ের শক্তি বৃদ্ধির কাজ শেষ হয়েছে। গত ১ অক্টোবর নতুন টার্মিনাল ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। রানওয়ে সম্প্রসারণের কাজও এগিয়ে চলছে। সবমিলিয়ে ওসমানী বিমানবন্দর হবে অত্যাধুনিক বিমানবন্দর।

এর আগে রবিবার সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মো. মাহবুব আলী, এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মফিদুর রহমান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মো. মোকাব্বির খান ওজেলা প্রশাসক এমদাদুল ইসলাম, সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী,সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ,মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন,সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন,সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহদ ভিপি,সাধারণ সম্পাদক মোঃ শামীম আহমদসহ নেতৃবৃন্দ।

2

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

রাসুল (স.) আদর্শ বাস্তবায়ন ছাড়া শিশু ধর্ষণসহ হত্যাকান্ড বন্ধ হবে না

রাসুল (স.) আদর্শ বাস্তবায়ন ছাড়া শিশু ধর্ষণসহ হত্যাকান্ড বন্ধ হবে না

1 ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়খে চরমোনাই বলেছেন দেশের মানুষের ভাগ্য নিয়ে আর

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল

5 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি পূর্ণাঙ্গ করায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সিলেট জেলা ও

সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে দোকান-মার্কেট

সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে দোকান-মার্কেট

2 সারাদেশে মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলার সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতিদিন সকাল ১১টা থেকে

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ক্যাম্পাস গড়তে হবে: কয়েস লোদী

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ক্যাম্পাস গড়তে হবে: কয়েস লোদী

1 সরকারি নির্দেশনা অনুসারে দেশব্যাপী নবীন শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের উদ্যোগে এক বর্ণাঢ্য

সিলেটে বিয়ের পর ভরণ-পোষণ না দিয়ে স্ত্রীর ওপর বর্বর নির্যাতন

সিলেটে বিয়ের পর ভরণ-পোষণ না দিয়ে স্ত্রীর ওপর বর্বর নির্যাতন

3 বিয়ের পর কোনো প্রকার ভরণ-পোষণ না দিয়ে উল্টো মিথ্যা অপবাদ রটিয়ে বর্বরোচিত শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির বিচার চেয়ে

পাঠানটুলায় সাহেদের মাদকের রমরমা বাণিজ্য, অতিষ্ঠ এলাকাবাসী

পাঠানটুলায় সাহেদের মাদকের রমরমা বাণিজ্য, অতিষ্ঠ এলাকাবাসী

2 নগরীর পাঠানটুলাস্থ দর্জিপাড়া এলাকায় সাহেদ আলী ওরফে ‘ইয়াবা সাহেদ’ নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর রমরমা মাদক বাণিজ্যে অতিষ্ঠ হয়ে

প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়িতে ‘টাউন সাব-পোস্ট অফিস’র নবযাত্রা

প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়িতে ‘টাউন সাব-পোস্ট অফিস’র নবযাত্রা

6 সিলেটের দক্ষিণ সুরমার সিলাম এলাকার বিরাহিমপুরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুরবাড়িতে ডাকঘরের (টাউন সাব-পোস্ট অফিস) কার্যক্রম ফের

পুলিশি সহায়তায় ঘরে ফিরলেও সাবেক স্বামীর সন্ত্রাসী বাহিনীর হুমকি অব্যাহত

পুলিশি সহায়তায় ঘরে ফিরলেও সাবেক স্বামীর সন্ত্রাসী বাহিনীর হুমকি অব্যাহত

1 দীর্ঘ আইনি লড়াই ও নানামুখী প্রতিকূলতা পেরিয়ে অবশেষে পুলিশি সহায়তায় আদালতের রায়ে পাওয়া নিজ ডুপ্লেক্স বাড়িতে প্রবেশ করেছেন যুক্তরাজ্য

1
5