editor
প্রকাশিত: 11:49 AM, September 24, 2020
নিজস্ব প্রতিনিধি:-
সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এ টি এম ফয়েজ উদ্দিন বলেছেন, আমাদেরকে সচেতন হতে হবে। আদালত পাড়ায় মাস্ক ছাড়া প্রবেশ করা যাবে না। এখানে আসতে হলে অবশ্যই মাস্ক পরিধান করে আসতে হবে। তিনি বলেন, বর্তমানে করোনা মহামারির কারনে বিশ্বে আতঙ্ক বিরাজ করছে। বাংলাদেশও এর বাহিরে নয়। তাই সকলকে সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে আহবান জানান তিনি।
বৃহস্পতিবার সিলেট জজ কোর্ট প্রাঙ্গনে ‘ল-রিপোটার্স এসোসিয়েশন অব সিলেট’-এর মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন এডভোকেট ফয়েজ।
ল-রিপোটার্স এসোসিয়েশন অব সিলেটের সভাপতি এডভোকেট সৈয়দ কাওসার আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট এম এ সালেহ চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মো. ফজলুল হক সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক (২) মাসুদুর রহমান খান মুন্না, সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, সহ সম্পাদক মো. মিজানুর রহমান চৌধুরী ও সহ সম্পাদক রেদোয়ানুল ইসলাম।
উপস্থিত ছিলেন সাবেক সহকারি নির্বাচন কমিশনার এডভোকেট নুরুল আমিন, এডভোকেট শফিকুল ইসলাম সবুজ, এডভোকেট জাকারিয়া, বারের সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট জহুরা জেসমিন ও এডভোকেট আজিম উদ্দিন প্রমুখ।
6 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ
7 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা
1 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫
8 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
7 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
7 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
4 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা
8 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি