editor
প্রকাশিত: 4:54 PM, September 15, 2020
নিজস্ব প্রতিবেদক
শরতের আকাশে নীলাভ রং যেনো জনজীবনে দুঃখ হয়ে ধরা দিলো। প্রকৃতি তার আপন খেয়ালে রং বদলায়। তেমনি মানব সৃষ্ট যাঁতাকলে প্রভাব পড়ছে জীবনযাপনেও। পেঁয়াজ রপ্তানি বন্ধে ভারতের ঘোষণার পর প্রভাব পড়েছে সিলেটের বাজারেও। গত সোমবার বিকেল পর্যন্ত সিলেটের বাজারে পেঁয়াজের কেজি বিক্রি হয়েছে ৪৫/৪৬ টাকা। আর রাত পোহাতেই প্রতিকেজি পেঁয়াজ ৬৫-৭০ টাকায় বিক্রি হচ্ছে।
পেঁয়াজের এমন ঊর্ধ্বমুখী দামের কারণ হিসেবে দোকানিরা বলছেন, পাইকারি বাজারে দাম বাড়িয়ে দেওয়াতে তারাও দাম বাড়িয়েছেন। গতকাল মঙ্গলবার বাজার ঘুরে দেখা গেছে, কয়দিন আগে পেঁয়াজ ৪৫ টাকা থেকে বেড়ে ৫০ টাকা কেজি দরে বিক্রি হয়। ফের দোকান ভেদে ৪/৫ টাকা কেজিতে দাম কমানো হয়। কিন্তু ভারত থেকে পেঁয়াজ আসা বন্ধের খবর শুনে ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেন।
সিলেটের রিকাবি বাজারের মুদি দোকানি রোকন আহমদ বলেন, পেঁয়াজের দাম বাড়তে শুরু করায় ৬০ টাকা কেজি দরে তার দোকানের সব পেঁয়াজ ক্রেতারা কিনে নিয়েছেন। এ দিন দুপুর নাগাদ পেঁয়াজ কেজিতে আরও পাঁচ টাকা বেড়েছে। অথচ কয়দিন আগে আড়ত থেকে ৪০ টাকা কেজি কিনে পচা বাদ দিয়ে ৪৫/৪৬ টাকা বিক্রি করতে হয়েছে। আমদানি বন্ধের খবর শুনে আড়তদাররাও দাম বাড়িয়ে বিক্রি করছেন। নগরের মীরের ময়দানের মোহন ডিপার্টমেন্টাল স্টোরের ব্যবস্থাপক হাসান আহমদ বলেন, সকালে ৬০ টাকা দরে পেঁয়াজ কিনে নিয়েছেন ক্রেতারা। দুপুর নাগাদ তার দোকানে বিক্রির জন্য পেঁয়াজ নেই। অথচ অন্য দোকানে কেজি ৭০ টাকা বিক্রি হচ্ছে। এই অবস্থা বিরাজমান থাকলে শতক পেরিয়ে যাবে পেঁয়াজের কেজি।
নগরের মুন্সিপাড়া এলাকার বাসিন্দা মাছুম আহমদ বলেন, সকাল ১১টার দিকে ৬৫ টাকা কেজি দরে পেঁয়াজ কিনে এনেছি। দুপুর নাগাদ দাম বেড়ে কেজিপ্রতি ৭০ টাকা বিক্রি হচ্ছে। দাম বাড়ছে দেখে তিনি পাঁচ কেজি কিনে রেখেছেন। তবে হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়িয়ে দেওয়াকে অস্বাভাবিক হিসেবে দেখছেন তিনি।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ