editor
প্রকাশিত: 10:03 AM, September 2, 2020
সিলেটের সময়::
সিলেট বিভাগে আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১০৯৬৫ জন। তবে সিলেটবাসীর জন্য সুখবর হলো- এর থেকে ৮০৪৬ করোনার কাছে হার মানেননি। সিলেটে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার দিন থেকে আজ পর্যন্ত বিভাগে সুস্থ হয়ে উঠলেন এই আট হাজারের অধিক লোক।
এদিকে, গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিলেটে একদিনে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরো ৭৭ জন। এর মধ্যে সিলেট জেলার ৫৩, সুনামগঞ্জের ১১, হবিগঞ্জে ১০ ও মৌলভীবাজারের ৩ জন।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা গেছে, আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট পজিটিভ শনাক্ত হওয়া ১০৯৬৫ জনের মধ্যে সিলেট জেলায় ৫৮০৬, সুনামগঞ্জে ২০৭৬, হবিগঞ্জে ১৫৭২ ও মৌলভীবাজার জেলায় ১৫১১ জন।
সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আজ পর্যন্ত ভর্তি আছেন ১২৯ জন। এর মধ্যে সিলেটে ৭১, সুনামগঞ্জে ১২, হবিগঞ্জে ৩০ ও মৌলভীবাজারে ১৬ জন।
এদিকে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৮৮ জন। এর মধ্যে সিলেটে ২৬, সুনাগঞ্জে ৩৫ ও মৌলভীবাজারে ২৭ জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮০৪৬ জন। এর মধ্যে সিলেটে ৪১৯৯ সুনামগঞ্জে ১৭২৯, হবিগঞ্জে ১০২৮ ও মৌলভীবাজারে ১০৯০ জন।
অপরদিকে, সিলেট বিভাগে গতকাল করোনা কেড়ে নিয়েছে একজনের প্রাণ। তিনি সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে সিলেটে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৮৮। এর মধ্য সিলেটে ১৩৬, সুনামগঞ্জে ২০, হবিগঞ্জে ১২ ও মৌলভীবাজারে ২০ জন।
দৈনিক সিলেটের সময় / ডি.সি. এফ-০০৯/২০
3 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ
4 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা
3 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫
8 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
8 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
2 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
5 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা
8 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি