editor
প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৬
বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সিলেট জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বর্ণাঢ্য বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মনোজ্ঞ নৃত্য, সঙ্গীত, আবৃত্তি ও নাট্য পরিবেশনায় পুরো অনুষ্ঠানস্থল সংস্কৃতিপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ বাংলা সংস্কৃতির ঐতিহ্য রক্ষা এবং আগামী প্রজন্মের মাঝে সুস্থ ধারার সংস্কৃতি বিস্তারের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, বিএনপি নেতা ও রেড ক্রিসেন্টের সহ-সভাপতি বদরুজ্জামান সেলিম, যমুনা ওয়েল কোম্পানির পরিচালক ও কবি সালেহ আহমদ খসরু, জেলা বিএনপির ১ম যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমেদ সিদ্দিকী, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক সামসুল বাসিত শেরো ও পরিচালক মনজুর আহমেদ সহ জাসাসের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বাংলা নববর্ষ আমাদের অসাম্প্রদায়িক চেতনা ও সাংস্কৃতিক ঐক্যের প্রতীক। বর্তমান সময়ে তরুণ প্রজন্মকে অপসংস্কৃতি থেকে দূরে সরিয়ে সুস্থ ও দেশীয় সংস্কৃতির সাথে সম্পৃক্ত রাখতে জাসাসের এই আয়োজন প্রশংসনীয়। তাঁরা আরও বলেন, বৈশাখী উৎসব আমাদের জাতিগত পরিচয়কে আরও দৃঢ় করে।
অনুষ্ঠানে জাসাসের শিল্পীদের পরিবেশিত সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি উপস্থিত বিপুল সংখ্যক দর্শককে মুগ্ধ করে। প্রতিটি পরিবেশনা ছিল বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও চেতনার প্রতিচ্ছবি। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সিলেট জেলা জাসাসের পক্ষ থেকে উপস্থিত সকলকে এবং সিলেটবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানানো হয়।
5 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে বাজার দর
8 সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিয়ানীবাজারের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে আমাদের সবাইকে দলমত নির্বিশেষে
8 স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রে এক প্রবাসী বাংলাদেশির পরিচয় চুরি (Identity Theft), স্বাক্ষর জালিয়াতি এবং প্রায় ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি
7 বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের যুগ্ম আহ্বায়ক, সিলেট জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা), সিলেট
3 পূবালী ব্যাংক পিএলসি’র সিএসআর তহবিল থেকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী পরিবহনে মোট ১ কোটি ৭
2 সিলেট সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মুজাহিদ আহমদের উদ্যোগে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪
6 সিলেট সরকারি মহিলা কলেজ যুব রেড ক্রিসেন্ট দল গঠন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা
6 দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এস.এম অনীক চৌধুরী বলেছেন, দক্ষিণ সুরমা একটি সম্ভাবনাময় উপজেলা এখানের মানুষের কর্মস্পৃহা হৃদ্যতাপূর্ণ। নির্বাচনকালীন