editor

প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২৬

সিলেটে তালুকদার ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস ও ইফতার মাহফিল রোববার

সিলেটে তালুকদার ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস ও ইফতার মাহফিল রোববার

7

ঐতিহাসিক বদর দিবস ও পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনের ৩৪ নং ওয়ার্ডের শান্তিবাগ এলাকায় বিশাল আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

8

আগামীকাল রোববার (০৮ মার্চ) দুপুর ১২টা থেকে তালুকদার বাড়ির সামনের মাঠে ‘তালুকদার ফাউন্ডেশন, সিলেট’-এর উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

1

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের মাননীয় সংসদ সদস্য মাওলানা মুফতী আবুল হাসান। প্রধান আকর্ষণ হিসেবে মূল্যবান বয়ান পেশ করবেন জালালাবাদি শায়খুল হাদিস আল্লামা শফিকুর রহমান (কিশোরগঞ্জ)। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ইবনে সিনা হাসপাতাল সিলেটের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান এবং প্রধান মেহমান হিসেবে থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

অনুষ্ঠানে যৌথভাবে সভাপতিত্ব করবেন আলহাজ্ব শামছুল হক (উপদেষ্টা, অত্র ফাউন্ডেশন), এম এ মুকিত চৌধুরী (সভাপতি, জকিগঞ্জ একতা ফোরাম), ইঞ্জিনিয়ার আতিক আহমদ (সভাপতি, কানাইঘাট এসোসিয়েশন, সিলেট), আবুল কালাম সেবুল (উপদেষ্টা, অত্র ফাউন্ডেশন), প্রফেসর এম এ মতিন (সভাপতি, জকিগঞ্জ সংবর্ধনা পরিষদ) এবং আলহাজ্ব শাব্বির আহমদ (উপদেষ্টা, অত্র ফাউন্ডেশন)।

মাহফিলে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন মাওলানা সাইফুল ইসলাম জালালাবাদী (ইমাম ও খতিব, শাহপরান গেট জামে মসজিদ), মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদী (প্রভাষক, ফুলবাড়ী আজিরিয়া মাদ্রাসা, গোলাপগঞ্জ), মাওলানা হাফিজ আবু জাফর রায়হান (ইমাম ও খতিব, খাদিমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ), মাওলানা মাসুক আহমদ (প্রিন্সিপাল, জালালাবাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসা, মেজরটিলা), মাওলানা হাবিব আহমদ শিহাব (সভাপতি, ইমাম সমিতি, সিলেট মহানগর), মাওলানা আবু তাহের মিসবাহ (ইমাম ও খতিব, বহর আ/এ জামে মসজিদ), মাওলানা হাফিজ জাকারিয়া আল হাসান (ইমাম ও খতিব, শান্তিবাগ আ/এ জামে মসজিদ), মাওলানা শাহ মাহমুদুল হক (ইমাম ও খতিব, টেক্সটাইল জামে মসজিদ), মাওলানা হিফজুর রহমান (প্রিন্সিপাল, জামেয়া করিমিয়া মহিলা মাদ্রাসা, শাহপরান), মাওলানা মখলিছুর রহমান (উপদেষ্টা, অত্র ফাউন্ডেশন),
মাওলানা আলিম উদ্দিন (প্রিন্সিপাল, জামেয়া জালালাবাদ, চরখাই), মাওলানা আব্দুল আহাদ (মুহতামিম, জিন্নুরাইন মাদ্রাসা)।

4

অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন ৮ নং খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান আজাদুর রহমান আজাদ, আঞ্চলিক বিভাগীয় খাদ্য কর্মকর্তা এস এম সাইফুল ইসলাম, বিশিষ্ট আইনজীবী এডভোকেট জামিল আহমদ রাজু এবং আল আমিন জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল শামিম আহমদ।

7

পুরো অনুষ্ঠানের দায়াতক্রমে রয়েছেন তালুকদার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিসিক ৩৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মাওলানা রফিকুল ইসলাম। তিনি শান্তিবাগ ও আশপাশের এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলিম জনতাকে উক্ত মাহফিলে উপস্থিত হয়ে ইহকাল ও পরকালের পাথেয় সংগ্রহের আহ্বান জানিয়েছেন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

1 সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও

জিন্দাবাজার ওভারসীজ সেন্টার ভাঙা ও লিজ গ্রহিতাদের উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ, জেলা প্রশাসকের সিদ্ধান্ত স্থগিত’

জিন্দাবাজার ওভারসীজ সেন্টার ভাঙা ও লিজ গ্রহিতাদের উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ, জেলা প্রশাসকের সিদ্ধান্ত স্থগিত’

3 সিলেট নগরীর জিন্দাবাজারে অবস্থিত বাংলাদেশ ওভারসীজ সেন্টার ভবন ভাঙা ও লিজগ্রহীতা ব্যবসায়ীদের উচ্ছেদে জেলা প্রশাসনের সিদ্ধান্তের ওপর মহামান্য হাইকোর্ট

সীমানা ছাড়ানো প্রেম: ভারতীয় তরুণীকে বিয়ে করে ‘রমেশ চন্দ্র’ নামে পরিচিত আলম খান মুক্তি

সীমানা ছাড়ানো প্রেম: ভারতীয় তরুণীকে বিয়ে করে ‘রমেশ চন্দ্র’ নামে পরিচিত আলম খান মুক্তি

1 গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতে পালিয়ে যাওয়া সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি এখন ইউরোপের দেশ

ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা পেয়েছে ৩৭ হাজার ৮১৪ পরিবার

ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা পেয়েছে ৩৭ হাজার ৮১৪ পরিবার

2 ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও

মৌলভীবাজারে পাহাড়ি ঢলে ৫ শতাধিক পরিবার পানিবন্দি

মৌলভীবাজারে পাহাড়ি ঢলে ৫ শতাধিক পরিবার পানিবন্দি

5 মৌলভীবাজারে টানা ৩ দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি

3 আগামীকাল বৃহস্পতিবার দুপুর ৩টায় সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রার মাঠ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সিলেট আগমন উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে

জালালাবাদে গরু চুরি নিয়ে লঙ্কাকাণ্ড: গণধোলাইয়ের পর ২ জন হাসপাতালে, উত্তপ্ত এলাকা

জালালাবাদে গরু চুরি নিয়ে লঙ্কাকাণ্ড: গণধোলাইয়ের পর ২ জন হাসপাতালে, উত্তপ্ত এলাকা

8 স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নে গরু চুরিকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। চুরিকৃত গরুর টাকা

কেন্দ্রীয় বাস টার্মিনালের ঘটনায় আহত শ্রমিকদের পাশে মালিক সমিতি

কেন্দ্রীয় বাস টার্মিনালের ঘটনায় আহত শ্রমিকদের পাশে মালিক সমিতি

6 সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে সোমবার শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংগঠিত রক্তক্ষয়ী সংঘর্ষে গুরুতর আহত শ্রমিকদের দেখতে হাসপাতালে গিয়েছেন সিলেট

1
6