editor
প্রকাশিত: 7:25 AM, October 25, 2020
অব্যহত নারী নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে সিলেটে হয়ে গেলো নারীদের জন্য আত্মরক্ষামূলক কর্মশালা। স্থিরচিত্র ও চলচ্চিত্র বিষয়ক সংগঠন কাকতাড়ুয়ার উদ্যোগে গত ২২ অক্টোবর থেকে এই কর্মশালা শুরু হয়। বাংলাদেশ কারাতে ফেডারেশনের সদস্য ও বাংলাদেশ আনসারের কারাতে খেলোয়ার আয়শা হোসাইন মিম এই প্রশিক্ষণ পরিচালনা করেন। “জাগো নারী বহ্নিশিখা” নামে এই কর্মশালাটি নগরীর ক্বিন ব্রিজ সংলগ্ন সম্মিলিত নাট্য পরিষদের মহড়া কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালার প্রশিক্ষক আয়শা হোসাইন মিম বলেন, “শুধু সিলেট নয়, সারা বাংলাদেশের নারীরা একপ্রকার ভয় নিয়ে রাস্তায় চলাচল করে। আত্মরক্ষার কৌশলগুলো জানা থাকলে কনফিডেন্স পাওয়া যায়।” তিনি আগ্রহী নারীদের নিয়ে সিলেটে নিয়মিত কর্মশালা করার পরিকল্পনার কথা জানিয়েছেন। এদিকে কর্মশালার প্রধান সমন্বয়ক রেদওয়ানা তাবাসসুম বলেন, “মোট ৫০ জন নারী আমাদের কর্মশালায় অংশ নেয়ার সুযোগ পেয়েছে। শরীরের পাশাপাশি সিলেটের তরুণদের মানসিক স্বাস্থ্যের প্রতিও গুরুত্ব থাকা উচিত। আগামী নভেম্বরে আমরা মন নিয়ে কাজ করবো।”
বসবাসযোগ্য পৃথিবী গড়ার প্রত্যয় নিয়ে সিলেটের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তরুণদের নিয়ে গঠিত হয়েছে কাকতাড়ুয়া সংগঠন। সিনেমা ও ফটোগ্রাফির পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজেও কাকতাড়ুয়াকে পাওয়া যায়। কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে ২০১৭সালে সারা বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ সংগঠন হিসেবে “জয়বাংলা ইয়থ এওয়ার্ড” পেয়েছিলো সিলেটের কাকতাড়ুয়া।
সিলেট নগরীর বালুচর এলাকায় মেসার্স সুমন এন্টারপ্রাইজের আয়োজনে আরএফএল এক্সক্লুসিভ শোরুমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টায়
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার এম. এ. সালাম বলেছেন, আপনারা যারা রেড ক্রিসেন্টের পতাকাতলে এসেছেন, আপনারা কখনো মনে করবেন
সিলেট নগরীর শিবগঞ্জ ফরহাদ খাঁ পুলস্থ গ্রীনহিল স্টেট কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৫ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার হিসেবে শাড়ি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার
দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে স্কলার্সহোম মেজরটিলা কলেজে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কলেজ প্রাঙ্গণে মতবিনিময়
যুক্তরাজ্য শাখা জিয়া মঞ্চের উদ্যোগে নবগঠিত (আংশিক) কমিটির এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) পূর্ব লন্ডনের স্থানীয় একটি
ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সিলেটের গোলাপগঞ্জে শহীদ হন ৭ জন। সিলেটের মধ্যে সবচেয়ে উত্তাল ছিল এই উপজেলা। বিপ্লবোত্তর বাংলাদেশ থেকে আওয়ামী
সিলেট জেলা বিএনপি’র নতুন কমিটির দায়িত্ব পেতে শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ ও তদবিরে ব্যস্ত হয়ে পড়েছেন স্থানীয় শীর্ষ ও পদপ্রত্যাশী নেতারা।