editor
প্রকাশিত: 1:31 PM, May 12, 2025
সিলেট নগরীর লামাবাজার বিলপার থেকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ৮ লাখ মালপত্র নিয়ে এক গৃহবধূ পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ওই গৃহবধূর শশুর নগরীর বিলপার ৮৪ নং বাসার বর্তমান বাসিন্দা চাদ মোহন বৈরাগী বাদী হয়ে রোববার (১১ মে) কোতোয়ালি থানায় ৪ জনের বিরুদ্ধে এজাহার দাখিল করেছেন।
এজাহারে অভিযুক্তরা হচ্ছেন- মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার কাকিয়া বাজারের প্রদীপ কর, প্রদীপ করের স্ত্রী বিউটি কর, সুজিত কর ও প্রদীপ করের মেয়ে পূজা কর।
এজাহারে অভিযোগ করা হয়, প্রায় ৬ মাস পূর্বে মোহন বৈরাগী তার পুত্র চয়ন বৈরাগীকে বিয়ে করিয়ে প্রদীপ করের মেয়ে পূজা করকে(১৯) পূত্রবধূ করে ঘরে তুলে আনেন।
অভিযোগে প্রকাশ, পুত্র বধূ পূজাকর তার পিতা মাতা ও স্বজনদের পরামর্শ এবং প্ররোচনায় গত ১০ মে রাতে সবার অজান্তে পালিয়ে তার পিত্রলয়ে চলে যায়। যাওয়ার সময় ঘরের ড্রয়ারে থাকা নগদ ৩ লাখ ২৫ হাজার টাকা ও প্রায় পৌণে ৫ লাখ টাকার স্বর্ণালংকার সহ মোট ৮ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যান। বিষয়টি সামাজিক ভাবে সমাধান না হওয়ায় শশুর মোহন বৈরাগী সিলেট কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
তদন্ত কর্মকর্তা কোতায়ালি থানার এস আই জুনেল অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে জানান- অভিযোগের প্রাথমিক তদন্ত চলছে।
6 সিলেট মহানগরীর চালিবন্দরে শ্রীশ্রী বিষহরি মায়ের বার্ষিক পূজা উপলক্ষে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৮ আগস্ট (মঙ্গলবার)
5 ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে এবং নগদ টাকার ব্যবহার কমিয়ে ক্যাশলেস সমাজ গড়ার লক্ষ্যে সিলেটে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস
2 বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগরীর আওতাধীন জালালাবাদ থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
8 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য
7 আওয়ামী লীগ সরকার আমলে সিলেটের বাণিজ্য মেলা, বিভিন্ন নামে-বেনামে মেলার আয়োজন এবং কোরবানির পশুর হাট নিয়ে চরম আলোচনায় থাকা
8 সিলেটের গোলাপগঞ্জ থানায় ৬৬ বস্তা চোরাই ভারতীয় চা পাতা জব্দ করে এজহারে ৫০ বস্তা দেখানোর গুরুতর অভিযোগ উঠেছে এক
8 সিলেটের গোয়াইনঘাটে ১৩০ পিস কথিত ইয়াবা উদ্ধারের ঘটনায় পুলিশের অভিযান ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। অভিযানে অরুপ রায় (অপু)
8 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দায়িত্ব পালনের বাধ্যবাধকতা থাকলেও তা তোয়াক্কা করছেন