editor
প্রকাশিত: ৯:৫৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২০
সিলেটে প্রায় প্রতিটি উপজেলা থেকে শুরু করে শহরের হঠাৎ করে বেড়েছে জ্বরের প্রকোপ। বেশির ভাগ মানুষের ক্ষেত্রে দেখা যায় প্রথমে শরীরের হালকা সর্দি-কাশি দেখা দিলেও পরে গলা ব্যথা ও জ্বর দেখা দিচ্ছে। এতে করে করোনা আতঙ্ক দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে । তবে চিকিৎসকরা বলছেন আতঙ্কিত না হওয়ার জন্যে। কেননা আবহাওয়া পরিবর্তন কারণেই এ ধরনের রোগ দেখা দিতে পারে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সূত্রে জানা যায়, জ্বর,সর্দি-কাশি গলা ব্যাথা নিয়ে প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে লোকজন করোনা টেস্ট করতে ভিড় করছেন। তবে নমুনা পরীক্ষা করার পর করোনা পজিটিভ রিপোর্টও আসছে।
কোভিড-১৯ করোনাভাইরাসের উপসর্গের সাথে মিল থাকায় রোগী ও তার পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। এই অবস্থায় কেউ কেউ করোনা সংক্রমণ আতঙ্কে নমুনা পরীক্ষা করাচ্ছেন। পরীক্ষায় কারও ধরা পড়ছে ‘করোনা পজিটিভ’, আবার কারও রিপোর্ট আসছে ‘নেগেটিভ’। এ ক্ষেত্রে রোগীরা আতঙ্কে ঘরে আইসোলেশনে থেকে করোনা চিকিৎসায় ব্যবহৃত ওষুধ সেবন করছেন। তবে তা স্বাস্থের জন্যে খুবই মারাত্মক ।
নামপ্রকাশে অনিচ্ছুক এক রোগী জানান, প্রায় ৮ দিন থেকে তিনি জ্বর,সর্দি-কাশি গলা ব্যথায় ভোগছেন । ইতোমধ্যে তিনি করোনা টেস্ট করিয়েছেন । রির্পোট নেগেটিভ এসেছে । তবে এখন পর্যন্ত কাশি রয়েছে । তিনি আরও জানান, প্রথমে শরীর ভিতরে একটু জ্বর অনুভূত হয়। পরে সর্দি-কাশি দেখা দেয়। তবে তিনি বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ।
অন্যদিকে, সিলেটের প্রায় প্রতিটি উপজেলায় সর্দি-কাশি ও জ্বরের প্রকোপ খুব বেশি দেখা দেওয়ায় সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলো থেকে শুরু করে স্থানীয় চিকিৎসকদের চেম্বারেও ভিড় করছেন রোগীরা।
সিলেট এমএজি ওসমানী হাসপাতালে সূত্রে জানা যায়, শুধু সর্দি-জ্বর নয় সব ধরনের রোগী বাড়ছে। সবকিছু স্বাভাবিক হয়ে ওঠায় আগের চেয়ে বেশি রোগীর সংখ্যা হাসপাতালে বেশি।
এ-ব্যাপারে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অফিসের সহকারী পরিচালক ডা.আনিসুর রহমান বলেন, জ্বর,সর্দি-কাশি দেখা দিলে আতঙ্কিত না হয়ে বাসায় জ্বরের চিকিৎসা নেওয়া উচিত। সব জ্বর করোনার লক্ষণ নয়। যদি করোনা সন্দেহ মনে হয় তবে হোম আইসোলেশনে থাকা উচিত এবং সবাই স্বাস্থ্য বিধি মেনে চলা উচিত বলে জানান তিনি ।
5 সিলেট নগরীর পাঠানটুলাস্থ তারাপুর চা-বাগানের শ্রী শ্রী গৌর নিতাই মন্দিরে দুর্বৃত্তদের হামলার ঘটনায় গভীর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট
3 সিলেট জেলা কর আইনজীবী সমিতির ৫১তম বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সমিতির মেন্দিবাগস্থ কার্যালয়ে এই
3 রেজওয়ান আহমদ: পুণ্যভূমি সিলেটে ১৯৮৪ সালের ১০ আগস্ট এক সুন্দর সকালে সিলেট নগরীর ৫নং ওয়ার্ডের কলবাখানি এলাকায় দেশ, সমাজ
3 সিলেট জেলা কর আইনজীবী সমিতির ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট সমর বিজয়
4 সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন পরিদর্শনে সিলেট-১ (মহানগর ও সদর) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা
5 সিলেট-১ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ দোকান
3 সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে বিজয়ী সিলেট জেলার ৫টি সংসদীয় আসনের নবনির্বাচিত এমপিকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি
3 নবনির্বাচিত সংসদ সদস্য সিলেট-১ খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট-২ তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ এম এ মালিক, সিলেট-৪ আরিফুল হক চৌধুরী