editor
প্রকাশিত: 1:31 PM, November 8, 2020
অনলাইন ডেস্ক
সিলেটে অঞ্চলে গত ২৪ ঘন্টায় আরও ৩৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজনের। মারা যাওয়া ব্যক্তি সিলেট জেলার বাসিন্দা।
রোববার (৮ নভেম্বর) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিদিনের বুলেটিনের মাধ্যমে এ তথ্য জানা যায়।
নতুন করে করোনাক্রান্ত ৩৮ জনের মধ্যে সিলেটে ৩০, সুনামগঞ্জে ১, হবিগঞ্জে ৬ ও মৌলভীবাজারে ১ জন।
একই সময়ে করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩৭ জন। তার মধ্যে ৩৫ জনই সিলেট জেলায় বাসিন্দা। আর দুজন সুনামগঞ্জ জেলার বাসিন্দা।
গত ২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তি সিলেট জেলার বাসিন্দা।
এদিকে করোনায় সিলেট অঞ্চলে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৯০৫ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৭ হাজার ৮৩৪ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৪১৭ জন, হবিগঞ্জে ১ হাজার ৮৫১ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৮০৩জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেটের চার জেলায় ৪৭ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১২ হাজার ৫৪৫ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২৩৬ জন।
‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক সামাজিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর উদ্যোগে সিলেটে এক
প্রবাসীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও মানবকল্যাণের প্রত্যয় নিয়ে ওমানে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ‘গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ’
সিলেটের গোলাপগঞ্জের মছলম উদ্দিন একাডেমির প্রধান শিক্ষক মো. এনামুল হককে শারীরিকভাবে লাঞ্ছনার প্রতিবাদে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) সিলেট জেলা ও
বিশ্বনাথের ২নং খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান রানা বলেছেন, দল যাকেই মনোনয়ন দেবে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সেই
ছাতকে সাজানো মিথ্যা মামলা থেকে অব্যাহতি ও ছাতক সদর ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা রেবুল কুমার দাসের বিরুদ্ধে ঘুষ দাবি ও
দলের জন্য কর্মী, আর কর্মীর জন্যও দল এই পারস্পরিক আস্থা ও ঐক্যের চর্চাটাই আমাদের মূল শক্তি বলে মন্তব্য করেছেন সিলেট
শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে সিলেট মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, সড়ক ও অলিগলিতে শোভা পাচ্ছে নানা রঙের শুভেচ্ছা ব্যানার ও ফেস্টুন।
সিলেট শাহী ঈদগাহ যার প্রতিটি ধূলিকণায় মিশে আছে সিলেটের শত বছরের ইতিহাস, ঐতিহ্য আর আভিজাত্য। আজ সেই ঐতিহাসিক প্রাঙ্গণে বাণিজ্য