editor
প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২০
সিলেট জেলার এগারটি থানায় প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় একযোগে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭) অক্টোবর সকাল দশটায় জেলার এগারটি থানার ইউনিয়ন ও পৌরসভা কার্যালয়ে স্থাপিত ৮৮ টি বিট পুলিশিং কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার থেকে শুরু করে অতিরিক্ত পুলিশ সুপার এবং সহকারী পুলিশ সুপারগণ বিভিন্ন থানার অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অফিসার ইনচার্জগনের তত্ত্বাবধানে প্রতিটি বিটের দায়িত্বপ্রাপ্ত অফিসারগণ নিজ নিজ বিট পুলিশিং কার্যালয়ে ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী এ সমাবেশের আয়োজন করে। সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি, ইমাম, শিক্ষক, স্কুল কলেজের ছাত্র ছাত্রী, নারী প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সমাবেশে উপস্থিত ছিলেন।
সম্প্রতি নারী নির্যাতনের ঘটনা তুলনামূলক ভাবে বৃদ্ধি পাওয়ায় সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে সচেতন করার উদ্দেশ্যে পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় সারা দেশে ৬৯১২ টি বিট পুলিশিং কার্যালয়ে এক যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে ফেঞ্চুগঞ্জ সদর ইউপি বিট পুলিশিং কার্যালয়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম। নারী নির্যাতন প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম বলেন- আগামীতে বিট পুলিশিং কার্যক্রম জোরদার করে নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন শূন্যের কোটায় নিয়ে আসতে পুলিশ নিরলসভাবে কাজ করবে।
এদিকে ওসমানীনগর থানাধীন গোয়ালাবাজার ইউনিয়ন বিট পুলিশিং কার্যালয়ে অনুষ্ঠিত ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম। পুলিশ সুপারের বক্তব্যে তিনি নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন প্রতিরোধে সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি নারী নির্যাতন প্রতিরোধ এবং এরকম ঘৃণ্য অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে ভুক্তভোগি সহ সচেতন মানুষদেরকে নিজ নিজ বিট অফিসারদের মোবাইল নাম্বার এবং জাতীয় জরুরী সেবা ‘৯৯৯’ এ তথ্য দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করেন।
একই সাথে নারী নির্যাতনের মত পৈশাচিক ও ঘৃণ্য অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে কঠোর আইনগত ব্যবস্থা নিতে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে বলে জানান তিনি।
পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর বরাত দিয়ে জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার সাইফুল আলম জানান, নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন বন্ধ করতে সাধারন মানুষকে সচেতন করার লক্ষ্যে পুলিশ সদর দপ্তরের নির্দেশে সারা দেশে একযোগে ধর্ষণ ও নির্যাতন বিরোধী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় সিলেট জেলার এগারটি থানার ৮৮ টি বিটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
7 শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা।
4 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
1 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর
5 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
5 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
3 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬
2 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় সিলেট
8 হযরত শাহজালাল (রহ.) মাজারের হিসাব-নিকাশে জবাবদিহি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ