editor

প্রকাশিত: 10:33 AM, September 25, 2020

সিলেট ও সুনামগঞ্জে করোনায় আক্রান্ত ২ জনের মৃত্যু

সিলেট ও সুনামগঞ্জে করোনায় আক্রান্ত ২ জনের মৃত্যু

6

গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২ জন রোগী মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে সিলেটে জেলায় একজন ও অন্যজন সুনামগঞ্জ জেলায়। একই সময়ে বিভাগে নতুন করে আরও ৩৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এছাড়া এ ২৪ ঘন্টায় বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা আরও ৬৩ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন।

4

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

3

প্রতিবেদনে বলা হয়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৩৩ জন রোগী। যার মধ্যে সিলেট জেলায় ২৫ জন, হবিগঞ্জে ৫ জন মৌলভীবাজারে ২ জন করোনা রোগী শনাক্ত হন। এদিন বিভাগের আরেক জেলা সুনামগঞ্জে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১ জন।

2

এদিকে সিলেটে বিভাগে গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ৬৩ জন রোগীর মধ্যে সিলেটে সর্বাধিক ৩৬ জন রোগী একদিনে সুস্থ হয়েছেন। আর মৌলভীবাজার জেলায় সুস্থ হয়েছেন ১০ জন। এছাড়া করোনাকে জয় করে সুনামগঞ্জে বাড়ি ফিরেছেন ১ জন। এদিন হবিগঞ্জে করোনা আক্রান্ত ১০ জন রোগী সুস্থ হয়ে উঠেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী সিলেট বিভাগে শনাক্ত হওয়া মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১২ হাজার ৪৮২ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৬ হাজার ৭৫৯ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৩০৮ জন, হবিগঞ্জে ১ হাজার ৭৩৬ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৬৮২ জনের করোনা শনাক্ত হয়েছে।

বর্তমানে সিলেটের চার জেলায় মোট ৭৬ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের ৫১ জন সিলেটের, ৭ জন সুনামগঞ্জের, মৌলভীবাজার জেলার ৯ জন ও হবিগঞ্জের ৯ জন রয়েছেন।

1

এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১০ হাজার ১৩৯ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২১৪ জন।

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার আংশিক কমিটি ঘোষণা

সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার আংশিক কমিটি ঘোষণা

6 সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। 3 সোমবার (২১ সেপ্টেম্বর)

৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা

৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা

7 বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের বালাগঞ্জ থানা কমিটি গঠন নিয়ে আলোচনা সভা

সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের বালাগঞ্জ থানা কমিটি গঠন নিয়ে আলোচনা সভা

3 সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি

বিশ্বনাথে আন্তর্জাতিক শান্তি দিবস পালন

বিশ্বনাথে আন্তর্জাতিক শান্তি দিবস পালন

7 সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ‘পিস

পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী

পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী

4 ‎সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে এ

বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

7 সিলেটে বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে ‘ইন্ডাস্ট্রিয়ালিস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এবং

আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি

আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি

8 দুই দিনব্যাপী ‘আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে দায়িত্ব পালনের বিশেষ স্বীকৃতি ও সম্মানস্বরূপ ক্রীড়া সমন্বয়ক মো. আরিফ

সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করল মানবাধিকার সংগঠন সেইভ দ্যা হিউম্যান

সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করল মানবাধিকার সংগঠন সেইভ দ্যা হিউম্যান

6 মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে মানবাধিকার সংগঠন সেইভ দ্যা

1
5