editor
প্রকাশিত: 5:00 PM, December 1, 2020
নিজস্ব প্রতিবেদক
সিলেট ক্লাব লিঃ এর সংঘবিধির আওতায় কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২০২১ সিলেট ক্লাব লিঃ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
আগামী ২২ জানুয়ারী ২০২১ ইং তারিখে। ওই দিন ভোট গ্রহণ করা হবে সন্ধ্যা ০৬ টা থেকে রাত ০৮ টা পর্যন্ত।
সোমবার সিলেট ক্লাব লিঃ এর প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল ওয়াছেহ চৌধুরী জুবের নির্বাচনের তফসিল ঘোষনা করেন। এসময় নির্বাচন কমিশনার ইমরান আহমেদ ও নির্বাচন কমিশনার এনামুল কুদ্দুস চৌধুরী উপস্থিত ছিলেন।
নির্বাচনের তফসিলে বলা হয়েছে যারা ভোটার, প্রার্থী এবং প্রার্থীর প্রস্তবক ও সমর্থক হতে চান তাদেরকে ৩১ ডিসেম্বর ২০২০ ইং তারিখের রাত ১০ টার মধ্যে ক্লাবের সকল দেনা পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ক্লাবের দেনা পরিশোধ না করলে কোন সভ্যই ভোট দিতে পারবেন না।
তফসিলে আরো বলা হয় ২০১৯ সালের সাধারন সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট পদে তারাই নির্বাচন করতে পারবেন যারা কমপক্ষে ০৭ (সাত) বছর থেকে ক্লাবের সভ্য আছেন এবং অন্যান্য সকল পদে তারাই নির্বাচন করতে পারবেন যারা কমপক্ষে ০৫ (পাঁচ) বছর থেকে ক্লাবের সভ্য আছেন।
আগামী ০৪ জানুয়ারী ২০২১ থেকে ০৬ জানুয়ারী ২০২১ তারিখে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০ টা পর্যন্ত মনোনয়ন পত্র ক্রয় করা যাবে। মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় ০৮ জানুয়ারী ২০২১ ইং সন্ধ্যা ৬টা থেকে রাত ১০ টা পর্যন্ত এবং মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ ১১ জানুয়ারী ২০২১ ইং।
সিলেট ক্লাবের সংঘবিধি অনুযায়ী ওই দিনই ক্লাবের সাধারন সভা অনুষ্ঠানের কথা রয়েছে।
আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. রেদওয়ান
ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স
আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও এমআইএস (MIS)-এর কাজ ত্বরান্বিত করার লক্ষে ‘আমরা জুলাই যোদ্ধা’ সিলেট জেলা কমিটির পক্ষ থেকে দক্ষিণ
দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা ও রাজপথের অভিজ্ঞতার মূল্যায়নে সিলেট জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে সাবেক ছাত্রনেতা কামরুল হাসান
সিলেটের জালালাবাদ থানাধীন ভাগারপাড় গ্রামটি বাহ্যিক শান্ত মনে হলেও গত দুই দশক ধরে এক অন্ধকার অপরাধ সাম্রাজ্যের জালে বন্দি। অনৈতিক
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে
অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও