editor
প্রকাশিত: 9:48 AM, September 23, 2020
নিজস্ব প্রতিবেদক
সকল ক্যাটাগরিতে সিলেট জেলায় শ্রেষ্ট সার্কেল নির্বাচিত হয়েছেন গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম পিপিএম। অপর দিকে সিলেট জেলায় সকল ক্যাটাগরিতে শ্রেষ্ট অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ। এছাড়া গোয়াইনঘাট থানার এসআই যীশু দত্ত ও এএসআই তোফাজ্জল হোসেন পেয়েছেন বিশেষ পুরষ্কার।
গত রবিবার সিলেটর পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন (পিপিএম)এর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জুলাই ২০২০ ইং ও আগস্ট ২০২০ ইং মাসে সিলেট জেলার শ্রেষ্ঠ সার্কেল হিসেবে গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম পিপিএম ও গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদকে সকল ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ট সার্কেল ও জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ হিসেবে মনোনীত করা হয়। এছাড়া গোয়াইনঘাট থানার এসআই যীশু দত্ত ও এএসআই তোফাজ্জল হোসেনকে বিশেষ পুরষ্কারে ভূষিত করা হয়।
জেলা পুলিশ গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম শ্রেষ্ঠ মনোনীত হওয়ার প্রতিক্রিয়া জানতে চাইলে গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম পিপিএম
বলেন, কাজের মূল্যায়ন করে জেলায় শ্রেষ্ঠ মনোনীত করায় মাননীয় পুলিশ সুপার মহোদয় স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সিলেট জেলায় শ্রেষ্ঠ সার্কেল মনোনীত হওয়া সম্ভব হয়েছে মাননীয় এসপি স্যারের নেতৃত্ব ও নির্দেশনায় কাজ করেছি এবং স্যারের দেখানো পথে পুলিশকে জনতার পুলিশ হৃদয়ে মানবিক পুলিশ হিসেবে জনগণের সেবায় নিজেদের শতভাগ নিয়োজিত রাখার চেষ্ঠা অব্যাহত রেখেছি। এ অর্জন জেলা পুলিশ সিলেটের।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ বলেন, মাননীয় এসপি স্যারের নেতৃত্বে ও নির্দেশনা মোতাবেক জনগণের সেবা সহযোগিতায় কাজ করেছি। গোয়াইনঘাট থানা পুলিশ টিমের প্রত্যেক সদস্যেদের দায়িত্ব পালনে আন্তরিকতা ও সহযোগিতায় এ অর্জন। সুতরাং ওসি গোয়াইনঘাট নয় জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ নয়। মূলত গোয়াইনঘাট থানা পুলিশ টিম জেলার শ্রেষ্ট পুলিশ টিম। তিনিও পুলিশের উধ্বর্তন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিষয়টি নিশ্চিত করে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন (পিপিএম) অভিনন্দন জানান। তিনি বলেন, ভাল কাজ করায় গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম পিপিএমকে সকল ক্যাটাগরিতে জেলায় শ্রেষ্ট সার্কেল ও গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদকে জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ মনোনীত করা হয়েছে। পুলিশ সুপার আরো বলেন, নিরলসভাবে কাজ করছে জেলা পুলিশের সদস্যরা। জনগণের সমস্যা সমাধান ও সহযোগিতায় সবসময় জনগণের পাশে আছে জেলা পুলিশ।
7 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
7 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
6 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
8 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
6 স্টাফ রিপোর্টার: 3 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
6 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
3 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
1 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 6 শুক্রবার (২১