editor
প্রকাশিত: 5:26 PM, May 3, 2026
সিলেটের কৃতি উশু খেলোয়াড় মোঃ রিফাত হোসেন তার দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে এক অনন্য কৃতিত্ব অর্জন করেছে।
গত শনিবার (২ মে) বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টসের’ উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে উশু (মার্শাল আর্ট) প্রদর্শন করে উপস্থিত সকলের মন জয় করে নেয় সে।
অনুষ্ঠানে রিফাতের লাঠি খেলা দেখে মুগ্ধ হন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সামনে এই বীরত্বপূর্ণ প্রদর্শনী রিফাত হোসেনের মার্শাল আর্ট জীবনের অন্যতম সেরা প্রাপ্তি হিসেবে গণ্য হচ্ছে।
মোঃ রিফাত হোসেন সিলেটের স্বনামধন্য উশু প্রশিক্ষক মোঃ আনোয়ার হোসেনের সুযোগ্য সন্তান। আনোয়ার হোসেন একাধারে আন্তর্জাতিক উশু কোচ, বাংলাদেশ জাতীয় জুনিয়র উশু দলের কোচ, সিলেট জেলা নতুন কুঁড়ি স্পোর্টস-এর উশু ডিসিপ্লিন-এর আহবায়ক, চাইনিজ উশু ফাইটার স্কুল সিলেটের প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক।
ছেলের এই অনন্য অর্জনে অত্যন্ত আনন্দিত ও গর্বিত পিতা আনোয়ার হোসেন সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, রিফাত ভবিষ্যতে তার প্রতিভা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দেশ ও জাতির মুখ আরও উজ্জ্বল করবে।
জিয়া মঞ্চ ইউরোপের পর্তুগাল শাখার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে তোফায়েল আহমেদ সভাপতি এবং মাহফুজুল ইসলাম মুন্না সাধারণ সম্পাদক
আলোকিত সিলেটের উদ্যোগে এবং জাসাস সিলেট জেলা ও মহানগরের সার্বিক সহযোগিতায় ১২ দিনব্যাপী বইমেলার শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০
ইউরোপের দেশ সাইপ্রাসে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনে আগ্রহী শিক্ষার্থীদের জন্য সিলেট ও মৌলভীবাজারে আয়োজিত হতে যাচ্ছে “সাইপ্রাস এডুকেশন এক্সপো ২০২৬”।
লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) রাতে নগরীর নাইওরপুলস্থ একটি অভিজাত হোটেলে এই
সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে গিয়ে হয়রানি, ফাইল নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা এবং অতিরিক্ত অর্থ দাবির অভিযোগ নতুন
ডিজিটাল ব্যাংকিং লেনদেন জোরদার এবং আধুনিক অর্থব্যবস্থাকে আরও গতিশীল করার লক্ষ্যে ‘ক্যাশলেস ছড়ারপাড়’ দুই দিনব্যাপী শীর্ষক বিশেষ কর্মসূচির উদ্বোধন করা
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রযুক্তিনির্ভর উন্নয়ন ও আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের
প্রবাসে কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতি সচল রাখার পাশাপাশি আর্তমানবতার সেবায় নিজেকে সম্পূর্ণ নিবেদিত করেছেন এক অনন্য রেমিটেন্স যোদ্ধা যুক্তরাজ্য