editor
প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২০
নিজস্ব প্রতিবেদক
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভেজাল বিরোধী অভিযানে ঢাকা-সিলেট হাইওয়ে রোডে তিনটি রেস্টুরেন্টকে ১ লক্ষ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় ঢাকা-সিলেট হাইওয়ে এলাকার বিভিন্ন হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় ফ্রিজের মধ্যে কাঁচা, বাসি খাবার সংরক্ষণ করা, নোংরা পরিবেশে রান্না করা খাবার নির্ধারিত দামের চাইতে বেশি দামে বিক্রি, পানি ও সফট ড্রিংক অতিরিক্ত দামে বিক্রির দায়ে হাইওয়ে রেস্টুরেন্ট কে ৬০ হাজার টাকা ও খাবারে অনুমোদনবিহীন রং ব্যবহার পানি ও সফট ড্রিংকস্ নির্ধারিত মূল্যের চাইতে বেশি দামে বিক্রির দায়ে পানসী রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা এবং খাবারে বিভিন্ন অনুমোদনবিহীন রং ব্যবহার, হাইড্রোজ ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার রান্না করা, পানি ও সফট ড্রিংস এর দাম বেশি রাখার অপরাধে আল-আমিন হোটেলকে ৬৫ হাজার টাকা জরিমানাসহ মোট তিনটি রেস্টুরেন্টকে ১ লক্ষ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। তাকে সহযোগিতা করেন র্যাব-৯ এর একটি টিম, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক দেওয়ান মিয়া এবং জেলা বাজার কর্মকর্তা।
অভিযান চলাকালীন সময়ে হোটেল আল আমিন এর পাশে শাহিন কসমেটিকস এর বিরুদ্ধে একজন ভোক্তা অভিযোগ করায় শাহিন কসমেটিকসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভোক্তা তাৎক্ষণিক ১,২৫০ টাকা পান।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে সহকারী পরিচালক বলেন সরকারে নির্দেশে ভোক্তাদের ভেজাল মুক্ত খাবার পাইয়ে দেওয়ার জন্য এই অভিযান অব্যাহত থাকবে।
8 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও
6 ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্ঠা (প্রতিমন্ত্রী মর্যাদায়) ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন
6 প্রাচীন অরাজনৈতিক ইসলাহী সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখা আয়োজিত মতবিনিময় সভা ও ইসলাহী মাহফিল গতকাল ১০
7 প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী মর্যাদা) ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সংক্ষিপ্ত সফরে আজ সোমবার সিলেটে পৌঁছেছেন। তিনি সিলেট ওসমানী
6 স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াসমিন শম্পার একক আধিপত্য, অনিয়ম ও ‘দাপুটে’ কার্যকলাপে
5 * ফুটবল ও ক্রিকেট ইভেন্টে প্রতিটি টিম ১২ হাজার টাকা করে পাওয়ার কথা * ইভেন্ট শেষ হলেও অংশগ্রহণকারীরা এখনও
5 সুনামগঞ্জ সমিতি, সিলেট-এর সাবেক সভাপতি ও মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাইয়ের ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের
2 সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৬ মাসের খাদ্য সহায়তা এবং কৃষি ঋণ