editor
প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২০
সিলেটের পর্যটন খাতকে এগিয়ে নিতে আগামী ২ নভেম্বর থেকে সিলেটের জাফলং ও ভোলাগঞ্জের সাথে ঢাকার সরাসরি বাস সার্ভিস চালু হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
শনিবার (৩১ অক্টোবর) সিলেট-তামাবিল-জাফলং সড়কে এসি বাসের উদ্বোধনের সময় তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, আগামী ২ তারিখ থেকে জাফলং থেকে ঢাকা ও ভোলাগঞ্জ থেকে ঢাকা এই দুটি বাস সার্ভিস চালু হচ্ছে। ইতোমধ্যে এই দুইটি সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে।
ইমরান আহমদ আরও বলেন, আমাদের এলাকাকে ওপেন করার জন্য যতো উদ্যোগ নেয়া হয় আমি সেগুলোকে স্বাগত জানাই। আর এতে করেই পিছিয়ে পরা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
তিনি বলেন, সিলেটের পর্যটনকে ঘিরে যে ব্যবসা তৈরি হয়েছে সেটা বিরাট সম্ভাবনাময়। এই পর্যটনকে ঘিরে বহু কর্মহারা লোকের কর্ম সংস্থানের ব্যবস্থা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়া প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেটে পর্যটকদের আকৃষ্ট করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি মনে করেন।
সিলেট-তামাবিল-জাফলং সড়কে এসি বাসের উদ্বোধনের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ, গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ, কানাইঘাট উপজেলা চেয়ারম্যান মুমিন চৌধুরী।
আরও উপস্থিত ছিলেন, পুর্বজাফলং ইউ পি চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, অধ্যক্ষ ফজলুল হক, অধ্যক্ষ ডক্টর এনামুল হক সরদার, জৈন্তাপুর প্রেস ক্লাবের সভাপতি শাহেদ আহমদ, সিলেট তামাবিল বাসমালিক সমিতির সভাপতি নাজিম উদ্দিন লস্কর, নুরুউদ্দিন, নিজাম উদ্দিন,আব্দুল হাফিজ, জাকারিয়া মাহমুদ, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন ।
2 লিভারজনিত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। শনিবার (১৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তার
6 সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র বিছানাকান্দিতে ঘুরতে গিয়ে গোসলে নেমে নিখোঁজ হওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক
2 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে বাজার দর
8 সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিয়ানীবাজারের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে আমাদের সবাইকে দলমত নির্বিশেষে
8 স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রে এক প্রবাসী বাংলাদেশির পরিচয় চুরি (Identity Theft), স্বাক্ষর জালিয়াতি এবং প্রায় ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি
8 বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের যুগ্ম আহ্বায়ক, সিলেট জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা), সিলেট
2 পূবালী ব্যাংক পিএলসি’র সিএসআর তহবিল থেকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী পরিবহনে মোট ১ কোটি ৭
8 সিলেট সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মুজাহিদ আহমদের উদ্যোগে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪