editor
প্রকাশিত: 9:12 AM, October 17, 2020
এক সৌজন্য সাক্ষাতে নগর ভবনে এসেছেন পাকিস্তানের হাই কমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী। শনিবার (১৭ অক্টোবর) সকাল দশটায় ইমরান আহমেদ নগর ভবনে পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তাকে ফুলেল শুভেচ্ছা জানান সিলেট সিটি করপোরেশন (সিসিকের) ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সৌজন্য সাক্ষাতের সময় সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে অতিথির হাতে উপহার সামগ্রী তুলে দেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সরকারে যুগ্ম সচিব বিধায়ক রায় চৌধুরী। এ সময় সিসিকের কর্মকর্তাদের হাতে উপহার তুলে দেন ঢাকাস্থ পাকিস্তানের হাই কমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী। এ সময় উভয় পক্ষের মধ্যে সৌহার্দপূর্ণ আলোচনা হয়।
এদিকে অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি থাকায় উপস্থিত থাকতে পারেননি সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
পাকিস্তানের হাই কমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী মেয়র আরিফুল হক চৌধুরী অসুস্থতার খোজ খবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ঢাকাস্থ পাকিস্তানী হাই কমিশনের কর্মকর্তা মো. কায়সার, সিসিকের সচিব ফাহিমা ইয়াসমিন, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা বিজন কুমার সিংহ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, নির্বাহী প্রকৌশলী শামসুল হক পাটোয়ারী, সিসিক মেয়রের সহকারী একান্ত সচিব সোহেল আহমদ।
2 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
7 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
3 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
6 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
1 স্টাফ রিপোর্টার: 1 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
3 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
6 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
2 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 6 শুক্রবার (২১