admin
প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২০
নিজস্ব প্রতিবেদক
সিলেট সিটি করপোরেশনের ভ্রাম্যমান আদালতের অবিযানে নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে আড়াই লাখ টাকার বকেয়া হোল্ডিং টেক্স আদায় করা হয়েছে। ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনার অভিযোগে এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও ১৫শ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর ২০২০) সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট বিজন কুমার সিংহ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
নগরীর কাজলশাহ এলাকার হালিমা ম্যানশন, বাদশা ম্যানশন, আল মক্কা শপিং সিটি, সুবিদবাজার এলাকার গনি ম্যানশনে অভিযান পরিচালনা করে সিসিকের ভ্রাম্যমান আদালত। এছাড়া পশ্চিম সুবিদবাজার, রাগিব রাবেয়া মেডিক্যাল রোড এবং পাঠানটুলা এলাকার কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে আড়াই লাখ টাকা বকেয়া হোল্ডিং টেক্স আদায় করা হয়।
অভিযানে রাগিব রাবেয়া মেডিক্যাল রোডে ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার অভিযোগে এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও জরিমানার ১৫’শ টাকা আদায় করেন সিলেট সিটি করপোরেশনের ভ্রাম্যমান আদালত।
অভিযানে সিসিকের কর্মকর্তা মো. রমিজ উদ্দিন, সিলেট মহানগর পুলিশ, সিসিকের বাজার শাখা, লাইসেন্স শাখা সহ রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, নগরীর রাস্তা ও ফুটপাত দখল, অবৈধ গাড়ি পার্কিং, বকেয়া হোল্ডিং টেক্স ও পানি বিল আদায়ে সিলেট সিটি করপোরেশনের ভ্রাম্যমান আদালত ধারাবাহিকভাবে পরিচালিত হবে।
S/H-(t-2)
8 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে বাজার দর
2 সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিয়ানীবাজারের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে আমাদের সবাইকে দলমত নির্বিশেষে
8 স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রে এক প্রবাসী বাংলাদেশির পরিচয় চুরি (Identity Theft), স্বাক্ষর জালিয়াতি এবং প্রায় ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি
4 বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের যুগ্ম আহ্বায়ক, সিলেট জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা), সিলেট
7 পূবালী ব্যাংক পিএলসি’র সিএসআর তহবিল থেকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী পরিবহনে মোট ১ কোটি ৭
6 সিলেট সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মুজাহিদ আহমদের উদ্যোগে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 2 বৃহস্পতিবার
6 সিলেট সরকারি মহিলা কলেজ যুব রেড ক্রিসেন্ট দল গঠন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা
5 দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এস.এম অনীক চৌধুরী বলেছেন, দক্ষিণ সুরমা একটি সম্ভাবনাময় উপজেলা এখানের মানুষের কর্মস্পৃহা হৃদ্যতাপূর্ণ। নির্বাচনকালীন