admin

প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২০

সুনামগঞ্জের অধিকাংশ বধ্যভূমিতে নেই স্মৃতিস্মারক !

সুনামগঞ্জের অধিকাংশ বধ্যভূমিতে নেই স্মৃতিস্মারক !

3

নিজস্ব প্রতিবেদক

3

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তদানীন্তন সিলেট জেলার অন্তর্গত হাওরবেষ্টিত সুনামগঞ্জও পাকিস্তান হানাদার বাহিনীর হামলা থেকে রক্ষা পায়নি। এখানেও অসংখ্য মুক্তিকামী ও নিরীহ মানুষকে হত্যা করেছে হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আলবদর, আল শামস সদস্যরা। পরবর্তীতে জেলায় পরিণত হওয়া সুনামগঞ্জে রয়েছে ছোটবড় ১১টি বধ্যভূমি।

এসব বধ্যভূমি চিহ্নিত করার কাজ শেষ হলেও এখনও অনেক বধ্যভূমিতে নির্মিত হয়নি কোনও স্মৃতিস্মারক। আবার কয়েকটি বধ্যভূমিতে লাগানো হয়েছে শুধু নামফলক। মুক্তিযুদ্ধের নির্মমতার সাক্ষী এসব বধ্যভূমি যথাযথভাবে সংরক্ষণ করে স্মৃতিসৌধ নির্মাণের দাবি করেছেন মুক্তিযোদ্ধারা।

জেলার অন্যতম বধ্যভূমিগুলো হলো শহরের পিটিআই বধ্যভূমি, জগন্নাথপুরের শ্রীরামসী ও রানীগঞ্জ বধ্যভূমি, ছাতকের মাধবপুর বধ্যভূমি, সুনামগঞ্জ সদর উপজেলায় পিটিআই বেরিগাঁও বধ্যভূমি, দক্ষিণ সুনামগঞ্জের জয়কলস বধ্যভূমি, দোয়ারাবাজারের নৈনগাঁও বধ্যভূমি ও শ্রীপুর বধ্যভূমি, দিরাইয়ের শ্যামারচর বধ্যভূমি, তাহিরপুরের ট্যাকেরঘাট বধ্যভূমি, ধর্মপাশার কাজীরগাঁও বধ্যভূমি।

স্থানীয়দের অভিযোগ, এসব বধ্যভূমি যথাযথভাবে সংরক্ষণ না করায় মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত আত্মত্যাগের গৌরবগাথা তিলে তিলে নষ্ট হয়ে যাচ্ছে।

2

জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় ১১টি বধ্যভূমি রয়েছে। এসব বধ্যভূমি সংরক্ষণের কোনও উদ্যোগ না থাকায় বেশিরভাগই কালের গর্ভে হারিয়ে যেতে বসেছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে বিভিন্ন সময় এসব বধ্যভূমিতে নিরপরাধ ছাত্র-জনতা, সাধারণ মানুষ ও মুক্তিযোদ্ধাদের হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা। কিছু কিছু বধ্যভূমিতে স্মৃতিসৌধ নির্মাণ করে সংক্ষিপ্ত ইতিহাস ও শহীদদের নামফলক বসানো ছাড়া আর কোনও কাজ হয়নি। আবার এমন অনেক বধ্যভূমি রয়েছে যেগুলো আজ পর্যন্ত চিহ্নিত করা সম্ভব হয়নি।

8

জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার আবু সুফিয়ান বলেন, সব বধ্যভূমিতে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়নি। বেশ কিছু  বধ্যভূমিতে স্মৃতিসৌধ নির্মাণের কাজ চলমান রয়েছে। আমাদের দাবি সকল বধ্যভূমি চিহ্নিত করে সীমানা প্রাচীর দিয়ে বধ্যভূমির ইতিহাসসহ স্মৃতিসৌধ নির্মাণ করলে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্ম ভালোভাবে জানতে পারবে।

জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার হাজি নুরুল মোমেন বলেন,‘জেলায় ছোটবড় ১১টি বধ্যভূমি ও স্মৃতিসৌধ রয়েছে। এলাকাবাসী নিজ উদ্যোগে কিছু কিছু বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ তৈরি করে সংরক্ষণের চেষ্টা  করেছেন।’ তিনি আরও বলেন, ‘সরকার মুক্তিযোদ্ধাদের নামফলকসহ কবর পাকা করে সংরক্ষণের  জন্য একটি প্রকল্প গ্রহণ করেছে। এটি বাস্তবায়িত হলে মুক্তিযুদ্ধের ইতিহাস কিছুটা হলেও সংরক্ষিত হবে। আমরা বধ্যভূমিগুলো যথাযথভাবে সংরক্ষণের জন্য জেলা প্রশাসনের কাছে দাবি জানিয়েছি। ইতোমধ্যে ডলুরা গণকবরের কাজ শেষ হয়েছে। আরও দুটি বধ্যভূমির স্মৃতি সংরক্ষণের কাজ চলমান রয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ শরীফুল ইসলাম দাবি করেন, সুনামগঞ্জের বধ্যভূমিগুলো সংরক্ষণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। বেশ কিছু বধ্যভূমিতে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। বাকিগুলোর কাজ চলমান রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

5

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

শহীদ জিয়া স্মৃতি সংসদ সিলেট জেলা ও মহানগর শাখার আহ্বায়ক কমিটি গঠন

শহীদ জিয়া স্মৃতি সংসদ সিলেট জেলা ও মহানগর শাখার আহ্বায়ক কমিটি গঠন

4 সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে গত ২৮শে এপ্রিল মঙ্গলবার শহীদ জিয়া স্মৃতি সংসদ সিলেট

সিলটি পাঞ্চায়িত কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত

সিলটি পাঞ্চায়িত কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত

4 সিলেট বিভাগের রাজনৈতিক সংগঠন সিলটি পাঞ্চায়িত কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 3 শনিবার (১৬ মে) বিকেলে নগরীর বন্দরবাজারস্থ

‘জুলাই সনদ’ বাস্তবায়নে সিলেট জেলা ও মহানগর যুবদলের লিফলেট বিতরণ কাল

‘জুলাই সনদ’ বাস্তবায়নে সিলেট জেলা ও মহানগর যুবদলের লিফলেট বিতরণ কাল

8 ‘জুলাই সনদ’ বাস্তবায়নের লক্ষ্যকে সামনে রেখে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে আগামীকাল রবিবার (১৭ মে) লিফলেট বিতরণ কর্মসূচির

বিশ্বনাথে ঈদুল আজহা উপলক্ষে খাজাঞ্চী ইউনিয়নে পুলিশ ও কমিউনিটি নেতৃবৃন্দের মতবিনিময়

বিশ্বনাথে ঈদুল আজহা উপলক্ষে খাজাঞ্চী ইউনিয়নে পুলিশ ও কমিউনিটি নেতৃবৃন্দের মতবিনিময়

2 পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে

এমসি কলেজ পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম সম্মেলন সম্পন্ন

এমসি কলেজ পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম সম্মেলন সম্পন্ন

4 সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ পদার্থবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘মুরারিচাঁদ কলেজ পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-এর ১ম দ্বি-বার্ষিক সম্মেলন ও

এমরান আহমদ চৌধুরী এমপি’র কাছে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির ৯ দফা দাবি জানিয়ে স্মারকলিপি

এমরান আহমদ চৌধুরী এমপি’র কাছে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির ৯ দফা দাবি জানিয়ে স্মারকলিপি

5 সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরীর কাছে বিয়ানীবাজারের উন্নয়নকল্পে ৯ দফা সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেছে

লন্ডনে চিকিৎসার জন্য গিয়ে শপিংয়ে ব্যস্ত ‘অসুস্থ’ রাষ্ট্রপতি

লন্ডনে চিকিৎসার জন্য গিয়ে শপিংয়ে ব্যস্ত ‘অসুস্থ’ রাষ্ট্রপতি

7 চিকিৎসার জন্য যুক্তরাজ্যে অবস্থান করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু। দেশে যখন কৃচ্ছ্রসাধন চলছে, তখন ফলোআপ চিকিৎসার জন্য পরিবারসহ সরকারি

ডা. মোস্তাকিমা’র ভুল চিকিৎসায় রোগীর জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকার অভিযোগ

ডা. মোস্তাকিমা’র ভুল চিকিৎসায় রোগীর জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকার অভিযোগ

3 স্টাফ রিপোর্টার: সিলেটের ইবনে সিনা হাসপাতালের এক নারী গাইনি চিকিৎসকের পরামর্শে অন্য হাসপাতালে রোগী ভর্তি এবং পরবর্তীতে ভুল চিকিৎসা

1
8