admin
প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২১
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে ধর্ষণের অভিযোগের দায়ের করা পৃথক তিনটি মামলার তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাদের প্রতেককে এক লাখ টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়েছে, যা নির্যতনের শিকার নারী ক্ষতিপূরণ হিসেবে পাবেন। গতকাল সোমবার সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন এ রায় দেন। একই সময় অপর একটি অহরণ মামলার চার আসামিকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন, দিরাই উপজেলার জগদল গ্রামের আব্দুল খালিকের ছেলে আব্দুল বাতির ওরফে বাতেন, ছাতক উপজেলার গনক্ষাই গ্রামের মৃত কানু বিশ্বাসের ছেলে কাঞ্চন বিশ্বাস ও জগন্নাথপুর উপজেলার শ্রীধরপাশা গ্রামের মৃত মোক্তার আলীর ছেলে সুমন মিয়া ওরফে স্বপন।
আদালত জানায়, বিচার প্রক্রিয়া শেষে পর্যাপ্ত পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণাদি সমর্থিত হওয়ায় তিনটি ধর্ষণ মামলার ওই তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সেইসাথে প্রত্যেককে এক লাখ জরিমানা প্রদানের আদেশ দেওয়া হয়েছে। অপরাধীদের যথাযথ শাস্তি নিশ্চিতের মাধ্যমে নারী ও শিশু নির্যাতনের মতো গুরুতর অপরাধ নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আদালত জানায়। মামলা চারটিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অ্যাডভোকেট নান্টু রায়।
2 সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছে সিলেট ব্যবসায়ী সমিতি। সোমবার (১৫
5 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্বকরণের (সরকারি বেতন কাঠামোর আওতায় আনা) দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
4 ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ -এর আওতায় সিলেট জেলায় অনুষ্ঠিত হলো সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সিলেট
3 সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী হতে চাই না, উদ্ভাবক হতে চাই। সিলেটের তরুণদের
8 মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী বলেছেন, চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে আজ মানুষ অনেক
3 বিশ্বকাপের আগে থেকেই আলোচনায় ছিলেন আইয়ুব বুয়াদ্দি। ফ্রান্সে জন্ম এবং তাদের হয়ে বয়সভিত্তিক দলের নেতৃত্বও দিয়েছেন। কিন্তু বিশ্বকাপের আগে
5 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) নবনিযুক্ত চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীকে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ
7 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান (২য় গ্রেড) পদে আনুষ্ঠানিকভাবে যোগদান করতে ঢাকায় পৌছেছেন কয়েস লোদী। আজ রবিবার পূর্বাহ্নে তিনি