editor
প্রকাশিত: 12:21 PM, September 26, 2020
সুযোগ ও সমতার সমন্বয়ের মাধ্যমে যুব সমাজকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।
তিনি বলেছেন, অনুদান ও ঋণের মাধ্যমে সুযোগ তৈরি এবং বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে সমতা বৃদ্ধির মধ্য দিয়ে সুযোগ ও সমতার সমন্বয় করা হচ্ছে। এ ক্ষেত্রে যুব উন্নয়নে কর্মসংস্থান ব্যাংকের ‘বঙ্গবন্ধু যুব ঋণ’ একটি কার্যকর পদক্ষেপ।
আজ শনিবার পীরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রশিক্ষিত যুবকদের মাঝে ‘বঙ্গবন্ধু যুব ঋণ’-এর চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন স্পিকার।
তিনি রংপুরের পীরগঞ্জস্থ কর্মসংস্থান ব্যাংক আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন। এসময় একশত জনকে ‘বঙ্গবন্ধু যুব ঋণ’-এর চেক, প্রতিবন্ধীদের মাঝে ৩০টি হুইল চেয়ার ও ২টি ট্রাইসাইকেল, ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিকদের মাঝে ক্রীড়া সামগ্রী ক্রয়ের জন্য পঞ্চাশ হাজার টাকা করে চেক এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে পীরগঞ্জ উপজেলার ৩০জন অসহায়, দুঃস্থ ও কর্মহীন মানুষের মাঝে ১৫ হাজার টাকা করে মোট চার ল ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
রংপুর জেলার জেলা প্রশাসক মো. আসিব আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম, কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের চেয়ারম্যান কানিজ ফাতেম, কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. তাজুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান রাঙ্গা, পীরগঞ্জ পৌরসভার মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীম প্রমূখ।
অনুষ্ঠানে স্পিকার বলেন, তৃণমূল পর্যায় পর্যন্ত বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, তথ্য-প্রযুক্তিনির্ভর শিক্ষা, জামানতবিহীন ঋণ ও প্রণোদনার মাধ্যমে নারীদের সামনে এগিয়ে আনাসহ দক্ষ মানবসম্পদ তৈরিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ১৯৯৮ সালে প্রতিষ্ঠার পর থেকে কর্মসংস্থান ব্যাংক প্রশিক্ষণসহ নানা কার্যক্রমের মাধ্যমে দক্ষ মানবসম্পদ ও উদ্যোক্তা তৈরিতে কাজ করছে।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক তথা সার্বিক উন্নয়নে সুখী সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের জন্য অকান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সকলের সমন্বিত প্রচেষ্টায় তরুণদের সমতা বৃদ্ধির মাধ্যমে সুযোগ করে দিয়ে প্রধানমন্ত্রী যে লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন তা বাস্তবায়ন করতে হবে।
5 সিলেটে তীব্র দাবদাহের মধ্যে মাত্রাতিরিক্ত ও ঘনঘন লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন করেছে সুরমা বয়েজ ক্লাব। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টায়
7 সিলেট ওয়াসা’র নবনিযুক্ত চেয়ারম্যান ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট
8 সিলেটের জৈন্তাপুর সীমান্তে রাজনৈতিক প্রভাব ও সীমান্তকেন্দ্রিক যোগাযোগকে কাজে লাগিয়ে একাধিক গুরুতর কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের
7 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন পরিবহন শ্রমিক নেতা আবু সরকার। পরিবহন শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া সামনে
1 সুনামগঞ্জের ছাতক, দোয়ারাবাজার এবং সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী নদ-নদী (ধলাই, চেলা, পিয়াইন ও শাখা নদী) থেকে অবৈধ ও অপরিকল্পিতভাবে
4 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা বাগানের মধ্যবর্তী সীমানা এলাকায় অবৈধভাবে বাঁশের বেড়া দিয়ে জমি জবরদখলের অপচেষ্টার
1 দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার, এলপিজি আমদানি এবং গ্যাস পরিবহন ব্যবস্থা ত্বরান্বিত করতে ৯ সদস্যের ‘জ্বালানি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিপরিষদ উপ-কমিটি’
7 সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলার আসামি ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 1 বুধবার (১২