editor

প্রকাশিত: 2:55 PM, January 13, 2021

সৈয়দপুরে ৩৪ দরিদ্র পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের ঘর

সৈয়দপুরে ৩৪ দরিদ্র পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের ঘর

2

অনলাইন ডেস্ক

8

গৃহহীন অসহায় ও দরিদ্র মানুষের বাসস্থান নিশ্চিত করতে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় কামারপুকুর ইউনিয়নে বানানো হয়েছে দৃষ্টিনন্দন ঘর। কেউ থাকেন অন্যের বাড়িতে, কেউ খাসজমিতে, আবার কেউ রাত কাটান রেলস্টেশন বা খোলা আকাশের নিচে। এমন মানুষই হচ্ছেন এসব ঘরের মালিক।নতুন বছরের শুরুতেই প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ৩৪টি পরিবার এসব ঘর পেতে যাচ্ছে। আগামী ২০ জানুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘জমি নেই, ঘর নেই’ এমন অসহায় পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে চাবি হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিম আহমেদ জানান, ৩৪টি গৃহহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর। প্রতিটি ঘরে ব্যয় ধরা হয়েছে এক লাখ ৭১ হাজার টাকা। প্রতিটি ঘরে দুটি শয়নকক্ষ ছাড়াও রয়েছে একটি করে বারান্দা, রান্নাঘর ও বাথরুম। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্প এর আওতায় সরকারি খাসজমিতে এসব ঘর তৈরি করা হয়েছে।হতদরিদ্র অসহায় পরিবারগুলোর স্বপ্নের ঠিকানায় পৌঁছাতে আর মাত্র কয়েকটা দিন বাকি। এখনই উল্লসিত ও আনন্দিত অসহায় আশ্রয়ণ প্রকল্পের জন্য নির্বাচিত পরিবারগুলো। তারা বলেন, বৃদ্ধ মা-বাবা ও সন্তানদের নিয়ে রাতযাপনের জন্য ভাঙাচোরা ঝুপড়িঘরে থেকেছি অনেক দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জন্য অনেক বড় সুযোগ-সুবিধা করে দিয়েছেন। তিনি আমাদের মায়ের দায়িত্ব পালন করছেন। নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বলেন, ইতোমধ্যে ঘরগুলো নির্মাণের কাজ শেষ হয়েছে। এখন প্রতিটি ঘরে বিদ্যুৎ সংযোগ ও পানির ব্যবস্থার জন্য অগভীর নলকূপ বসানোর কাজ চলছে।

2

S/H(Ripa-5)

Sharing is caring!

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

‘শিক্ষার গুণগত মানোন্নয়ন ও লেসন প্ল্যান বাস্তবায়নে অধ্যক্ষের নির্দেশনা’

‘শিক্ষার গুণগত মানোন্নয়ন ও লেসন প্ল্যান বাস্তবায়নে অধ্যক্ষের নির্দেশনা’

8 স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

2 মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

2 স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

1 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি : জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি : জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

3 স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’

সিলেটে বিদায়ী পুলিশ কমিশনারকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সংবর্ধনা

সিলেটে বিদায়ী পুলিশ কমিশনারকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সংবর্ধনা

8 সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

6 সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের

রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটির উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী বৃক্ষরোপণ

রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটির উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী বৃক্ষরোপণ

2 পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে সিলেটের জৈন্তাপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ‘রোটারি ক্লাব অব

1
4