editor
প্রকাশিত: 11:36 PM, November 27, 2020
অনলাইন ডেস্ক :
করোনাকালীন নিউজিল্যান্ড সফরে গিয়ে স্বাস্থ্যবিধি না মানায় পাকিস্তান ক্রিকেট দলকে দেশের বিমানে উঠিয়ে দেয়ার হুমকি দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।বাবর আজমদের স্বাস্থ্যবিধি ভঙ্গের অভিযোগ জানিয়ে নিউজিল্যান্ডের স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক ড. অ্যাশলি ব্লুমফিল্ড বলেছেন, পাকিস্তানি ক্রিকেটারদের প্রথম তিন দিন নিজেদের কক্ষেই কোয়ারেন্টিনে থাকার কথা; কিন্তু তাদের কয়েকজন কক্ষের বাইরে বারান্দায় মাস্ক পরা ছাড়াই মেলামেশা করছিলেন, একে অপরের সঙ্গে কথা বলছিলেন, খাবার ভাগাভাগি করছিলেন।জানি না তারা কতবার এসব করেছেন। তবে নজরে পড়ার জন্য তো একবারই যথেষ্ট। শর্তগুলোয় স্বাক্ষর করেই ক্রিকেটাররা সফরে এসেছেন, সবকিছু তাই তাদের পরিষ্কার জানার কথা।সিসিটিভিতে এসব ধরা পড়ার পর বাবর আজমদের কড়াভাবে সতর্ক করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী ওয়াসিম খান জানিয়েছেন, নিউজিল্যান্ড সরকারের সঙ্গে কথা হয়েছে আমার এবং তারা জানিয়েছেন- তিন বা চারটি বিধি ভাঙা হয়েছে। এ ব্যাপারটিতে তারা কোনো ছাড় দেয় না। তারা আমাদের চূড়ান্ত হুশিয়ারি দিয়েছে- আরেকবার নিয়ম ভাঙলে আমাদের ক্রিকেটারদের দেশে পাঠিয়ে দেবে।নিউজিল্যান্ড সফরে বাবর আজমরা তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলবে। আগামী ১৮ ডিসেম্বর টি-টোয়েন্টি সিরিজের মধ্য দিয়ে সফরের আনুষ্ঠানিকতা শুরু হবে পাকিস্তানি ক্রিকেটারদের।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ও ঋণবিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক
স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের অভিনন্দন
সিলেটের দক্ষিণ সুরমা সুইপার কলোনির প্রবেশমুখে অবস্থিত ‘খান বোর্ডিং’ নামক একটি আবাসিক হোটেল মাদকসেবী ও অপরাধীদের প্রধান ও নিরাপদ আশ্রয়ে
দীর্ঘ চার দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে রাজপথের প্রতিটি লড়াই-সংগ্রামের পরীক্ষিত সৈনিক এবং তৃণমূলের সুসংগঠিত সংগঠক
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে টানা সেবা দিয়ে গেলেও চাকরির স্থায়িত্ব পাননি
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী এখন তৃণমূল নেতাকর্মীদের
আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. রেদওয়ান
ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স