editor

প্রকাশিত: 3:21 PM, September 10, 2020

স্বাস্থ্য বীমার আওতায় সিলেট মিরর কর্মীরা

স্বাস্থ্য বীমার আওতায় সিলেট মিরর কর্মীরা

7

সিলেট থেকে প্রকাশিত দৈনিক সিলেট মিরর-এর কর্মীরা স্বাস্থ্য বীমার আওতায় এলেন। কর্মরত সাংবাদিক ও কর্মীরা এ সুবিধা পাবেন। বীমা প্রতিষ্ঠান চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে এ সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। এর ফলে সিলেটের সংবাদপত্র জগতে নতুন মাইলফলক যুক্ত করল সিলেট মিরর।

4

দেশের শীর্ষস্থানীয় কয়েকটি পত্রিকার সাংবাদিক ও কর্মীরা এ সুবিধা পেলেও ঢাকার বাইরে বিশেষ করে সিলেটে সংবাদপত্রের ক্ষেত্রে এ ধরনের পদক্ষেপ এই প্রথম।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নগরের একটি রেস্তোরাঁ মিলনায়তনে দৈনিক সিলেট মিরর ও চার্টার্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের মধ্যে আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম জিয়াউল হক, উপব্যবস্থাপনা পরিচালক মো. এমদাদ উল্লাহ, বিক্রয় বিভাগের প্রধান সাজেদ তাসহুদ বাপ্পী। সিলেট মিরর-এর পক্ষে উপস্থিত ছিলেন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আব্দুল ওয়াছেহ চৌধুরী জুবের ও জিএম (প্রশাসন) খন্দকার সাদেকুর রাজা।

6

এ চুক্তির ফলে সিলেট মিরর-এর কর্মরতরা এখন থেকে স্বাস্থ্য বীমা সুবিধা পাবেন। কেউ অসুস্থ হয়ে হাসপাতাল বা ক্লিনিকে ভর্তি হলে নির্দিষ্ট পরিমাণ অর্থের বীমা সুবিধা পাবেন। এছাড়া যেকোনো ধরনের সার্জারির ক্ষেত্রে এককালীন বীমা সুবিধা পাবেন। এর জন্য কর্মীদের স্বাস্থ্য বীমার কোনো প্রিমিয়ার দিতে হবে না। সিলেট মিরর এ ব্যয় বহন করবে।

8

চুক্তি স্বাক্ষর শেষে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এস. এম. জিয়াউল হক বলেন, ‘সংবাদকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন। তাঁদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সিলেট মিরর কর্তৃপক্ষ কর্মীদের জন্য স্বাস্থ্য বীমা চালুর উদ্যোগ নিয়েছেন, এটা অবশ্যই প্রশংসার দাবিদার। তাদের এই যুগান্তকারী উদ্যোগের সঙ্গে থাকতে পেরে আমরাও গর্বিত।

8

সিলেট মিরর এর ব্যবস্থাপনা সম্পাদক আব্দুল ওয়াছেহ চৌধুরী জুবের বলেন, ‘সিলেটের সংবাদপত্রকে অন্য উচ্চতায় নিয়ে যেতে সিলেট মিরর শুরু থেকেই নানা ব্যতিক্রমী ও সাহসী উদ্যোগ নিচ্ছে। সামগ্রিকভাবে সিলেটের সংবাদপত্র এবং সাংবাদিকতার মানোন্নয়নে নানা ধরনের ভাবনা রয়েছে আমাদের। এটি সে রকমই একটি পদক্ষেপ।’

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পিডিবি বয়েজের ৩য় পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা ও ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

পিডিবি বয়েজের ৩য় পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা ও ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

4 সিলেট নগরীর ইলেকট্রিক সাপ্লাই এলাকার ‘পিডিবি বয়েজ’-এর ৩য় পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা ও সাবেক এবং বর্তমান খেলোয়াড়দের অংশগ্রহণে এক

আম্বরখানা গার্লস স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে পূজা রাণী দে বর্ষা

আম্বরখানা গার্লস স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে পূজা রাণী দে বর্ষা

3 ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় জিপিএ-৫ (এ+) অর্জন করে চমৎকার সাফল্য দেখিয়েছে পূজা রাণী দে বর্ষা। 3

তিন খুনের নেপথ্যে কী ?

তিন খুনের নেপথ্যে কী ?

3 ‎‎একটি ঘর। একটি পরিবার। তিনটি প্রাণ। আর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে গত বুধবার (১২ আগস্ট) সকালে সবকিছু যেন ওলটপালট

শাহপরাণে অধরাই রয়ে গেছেন চিহ্নিত ভূমিখেকো ‘ডেভিল’ আমিনুর

শাহপরাণে অধরাই রয়ে গেছেন চিহ্নিত ভূমিখেকো ‘ডেভিল’ আমিনুর

6 সিলেটের শাহপরাণ থানাধীন ৩৪ নম্বর ওয়ার্ডে সরকারি খাস জমি দখল, বিক্রি, চাঁদাবাজি এবং কিশোর গ্যাং ও মাদক কারবার পরিচালনার

হরিপুর সীমান্ত দিয়ে কোটি কোটি টাকার চোরাচালান

হরিপুর সীমান্ত দিয়ে কোটি কোটি টাকার চোরাচালান

6 সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। 5 স্থানীয় সচেতন মহল

দক্ষিণ সুরমায় ট্রেন থেকে তেল চুরির মূলহোতা শামীম

দক্ষিণ সুরমায় ট্রেন থেকে তেল চুরির মূলহোতা শামীম

2 সিলেটের দক্ষিণ সুরমায় রেলওয়ের ওয়াগন ট্রেন থেকে প্রতি সপ্তাহে আনুমানিক দুই হাজার লিটার সরকারি জ্বালানি তেল চুরির এক ভয়াবহ

কোম্পানীগঞ্জে ক্ষমতার পালাবদলেও অধরা ‘বালু ও পাথরখেকো’ জিন্নাহ

কোম্পানীগঞ্জে ক্ষমতার পালাবদলেও অধরা ‘বালু ও পাথরখেকো’ জিন্নাহ

2 রাজনীতি কিংবা ক্ষমতার পটপরিবর্তন কোনো কিছুই দমাতে পারছে না সিলেটের কোম্পানীগঞ্জের আলোচিত ‘বালু ও পাথরখেকো’ চক্রকে। একাধিক মামলার আসামি

সিলেটে জাল ওকশন পেপারে চোরাচালানের সিন্ডিকেটের মূলহোতা তরিকুল

সিলেটে জাল ওকশন পেপারে চোরাচালানের সিন্ডিকেটের মূলহোতা তরিকুল

5 সরকারি নিলামের নথিপত্র বা ‘ওকশন পেপার’ জালিয়াতি করে মাদক ও ভারতীয় মালামাল চোরাচালানের এক অভিনব ও চাঞ্চল্যকর চক্রের সন্ধান

1
6