editor
প্রকাশিত: 11:58 PM, November 2, 2020
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের বাহুবলে খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে বৃন্দাবন সরকারি কলেজছাত্রকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগে প্রেমিকসহ ১০ জনকে আসামি করে এবং অজ্ঞাত আরও ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মামলার প্রধান আসামি ওই কলেজছাত্রের প্রেমিকা লিজার মা লিপি আক্তার।
সোমবার বিকালে নির্যাতিত ফয়সলের মা রাবিয়া খাতুন বাদী হয়ে বাহুবল থানায় মামলাটি দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান।
শুক্রবার (৩০ অক্টোবর) রাতে প্রেমিকার বাড়িতে গেলে তার স্বজনরা চোর আখ্যা দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় প্রেমিক ফয়সলের ওপর নির্যাতন চলায়। তবে ফয়সলের পরিবারের অভিযোগ তাকে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে পরিকল্পিতভাবে নির্যাতন করা হয়েছে।
ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, প্রেমিকার বাড়ির স্বজনরা ফয়সলকে নির্যাতন করছে। এ সময় তিনি বাঁচতে আকুতি মিনতি করছেন। তবে তাকে কোনও দয়া করা হয়নি।
খবর পেয়ে বাহুবল থানার উপ-পরিদর্শক (এসআই) ফুয়াদ ঘটনাস্থলে পৌঁছে প্রেমিক ফয়সলের বাড়িতে খবর দিয়ে তাকে স্বজনদের কাছে হস্তান্তর করে। পরে স্বজনরা তাকে চিকিৎসার জন্য শনিবার (৩১ অক্টোবর) হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। তবে চিকিৎসকরা তাকে দেখে উন্নত চিকিৎসার জন্য সিলেট মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রবিবার (১ নভেম্বর) বিকালে তাকে সিলেট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, ফেসুবুকে ভিডিও ভাইরাল হওয়ার পর টনক পড়ে পুলিশ প্রশাসনের। এর পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে বাহুবল উপজেলার দ্বিমুড়া গ্রামের মূল অভিযুক্ত সালা উদ্দিন (৫২) ও মঈন উদ্দিনকে (৪০) আটক করে। সন্ধ্যায় তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাহুবল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান আরও জানান, পুলিশ ঘটনায় দুই জনকে আটক করেছে। তাদেরকে করাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদেরও শিগগিরই আটক করা হবে।
সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ
জাঁকজমকপূর্ণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘রাজবাড়ী ফুটবল প্রিমিয়ার লীগ সিজন-৩’-এর অফিশিয়াল ট্রফি উন্মোচন অনুষ্ঠান। শুক্রবার রাতে নগরীর বসুন্ধরা আবাসিক
‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক সামাজিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর উদ্যোগে সিলেটে এক
প্রবাসীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও মানবকল্যাণের প্রত্যয় নিয়ে ওমানে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ‘গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ’
সিলেটের গোলাপগঞ্জের মছলম উদ্দিন একাডেমির প্রধান শিক্ষক মো. এনামুল হককে শারীরিকভাবে লাঞ্ছনার প্রতিবাদে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) সিলেট জেলা ও
বিশ্বনাথের ২নং খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান রানা বলেছেন, দল যাকেই মনোনয়ন দেবে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সেই
ছাতকে সাজানো মিথ্যা মামলা থেকে অব্যাহতি ও ছাতক সদর ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা রেবুল কুমার দাসের বিরুদ্ধে ঘুষ দাবি ও
দলের জন্য কর্মী, আর কর্মীর জন্যও দল এই পারস্পরিক আস্থা ও ঐক্যের চর্চাটাই আমাদের মূল শক্তি বলে মন্তব্য করেছেন সিলেট