editor
প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২০
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে আবারও এক পুলিশ সদস্যকে পিটিয়ে পালিয়ে গেছে আসামি। গুরুতর আহত অবস্থায় ওই পুলিশ সদস্যকে প্রথমে সদর আধুনিক হাসপাতাল ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শহরের চৌধুরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যের নাম মতিয়ার রহমান। তিনি স্থানীয় চৌধুরী বাজার পুলিশ ফাঁড়িতে সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত। চৌধুরী বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, শহরের চৌধুরী বাজার এলাকার খাদ্য গোদাম রোডের হিরণ মিয়ার ছেলে আব্দুল হাসিমের বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় আব্দুল হাসিমকে গ্রেফতার করতে তার বাসায় যায় পুলিশ। এ সময় আসামি ও তার স্বজনরা পুলিশের ওপর হামলা চালায়। হামলায় এএসআই মতিয়ার রহমান গুরুতর আহত হয়েছেন।
উপস্থিত অন্য পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ জানান, আসামি গ্রেফতার করতে গেলে তার স্বজনরা পুলিশের ওপর হামলা চালায়। এ ঘটনায় এক এএসআই গুরুতর আহত হয়েছেন। তার কানে গুরুতর জখম হয়েছে। পালিয়ে যাওয়া আসামি এবং তার ভাইকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।
এর আগে গত ১৪ অক্টোবর বানিয়াচং উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামে আসামি ধরতে গেলে চার পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করেন আসামির স্বজনরা। এ ঘটনায় এখনও পালিয়ে যাওয়া আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
4 সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে গত ২৮শে এপ্রিল মঙ্গলবার শহীদ জিয়া স্মৃতি সংসদ সিলেট
2 সিলেট বিভাগের রাজনৈতিক সংগঠন সিলটি পাঞ্চায়িত কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) বিকেলে নগরীর বন্দরবাজারস্থ মধুবন
2 ‘জুলাই সনদ’ বাস্তবায়নের লক্ষ্যকে সামনে রেখে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে আগামীকাল রবিবার (১৭ মে) লিফলেট বিতরণ কর্মসূচির
8 পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে
6 সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ পদার্থবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘মুরারিচাঁদ কলেজ পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-এর ১ম দ্বি-বার্ষিক সম্মেলন ও
3 সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরীর কাছে বিয়ানীবাজারের উন্নয়নকল্পে ৯ দফা সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেছে
1 চিকিৎসার জন্য যুক্তরাজ্যে অবস্থান করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু। দেশে যখন কৃচ্ছ্রসাধন চলছে, তখন ফলোআপ চিকিৎসার জন্য পরিবারসহ সরকারি
6 স্টাফ রিপোর্টার: সিলেটের ইবনে সিনা হাসপাতালের এক নারী গাইনি চিকিৎসকের পরামর্শে অন্য হাসপাতালে রোগী ভর্তি এবং পরবর্তীতে ভুল চিকিৎসা