editor
প্রকাশিত: 9:00 AM, September 27, 2020
অনলাইন ডেস্ক
নিজেদের দ্বিতীয় ম্যাচেই ছন্দে ফিরল কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদকে ৭ উইকেটে হারিয়ে ত্রয়োদশ আইপিএলের প্রথম জয়ের দেখা পেল দুইবারের চ্যাম্পিয়নরা। হায়দরাবাদের করা ১৪২/৪ রান ১২ বল হাতে রেখেই পেরিয়া যায় নাইট রাইডার্স। দুই ম্যাচ খেলে এখনো জয়শূন্য ডেভিড ওয়ার্নারের হায়দরাবাদ।
১৪৩ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন সুনীল নারাইন। তিনে নামা নিতিশ রানা ব্যাট হাতে ঝড় তুললেও বড় করতে পারেননি ইনিংস। ১৩ বলে ২৬ রান করে ফেরেন তিনি। অধিনায়ক দিনেশ কার্তিক ৩ বল খেলে শূন্য রানে ফেরেন রশিদ খানের বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে। চতুর্থ উইকেটে ওপেনার শুভমন গিলের সঙ্গে দুর্দান্ত জুটি গড়েন এউইন মরগান।
দু’জনের অবিচ্ছিন্ন ৯২ রানের জুটিতে জয় পায় নাইট রাইডার্স। ২ ছক্কা ও ৫ বাউন্ডারিতে ৭০ রানে অপরাজিত থাকেন শুভমন গিল। ২৯ বলে ২ ছক্কা ও ৩ বাউন্ডারিতে অপরাজিত ৪২ রান করেন মরগান। হায়দরাবাদের হয়ে একটি করে উইকেট নেন নাটারাঞ্জন, খলিল আহমেদ এবং রশিদ খান।
শনিবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। শুরুতেই প্যাট কামিন্সের বলে এলবিডাব্লিউর শিকার হয়ে ফেরেন যান জনি বেয়ারস্টো (৫ রান)। এরপর মানিশ পান্ডের সঙ্গে প্রাথমিক বিপর্যয় সামাল দেন ওয়ার্নার। তবে ৩৬ রান করে ওয়ার্নার ফিরলেও অর্ধশতক করে দলকে বড় সংগ্রহের পথে রাখেন পান্ডে। দলীয় ১২১ রানে পান্ডে ৫১ করে ফেরেন। এরপর ঋদ্ধিমান সাহার ৩১ রানে ভর করে ৪ উইকেট হারিয়ে ১৪২ তোলে হায়দরাবাদ। কলকাতার হয়ে একটি করে উইকেট নেন শিভাম মাভি, কামলেশ নাগারকোটি এবং আন্দ্রে রাসেল।
6 সিলেটের ঐতিহ্যবাহী এক্সেলসিয়র সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট (সাবেক জাকারিয়া সিটি)-এর পরিচালনা ও মালিকানা সংক্রান্ত বিষয় নিয়ে সিলেট জেলা বিএনপির
4 সিলেট সদর উপজেলার কালাগুল মৌজার নিরীহ কৃষকদের ওপর কথিত ভূমিখেকো সমরু মিয়া কর্তৃক দায়েরকৃত বিভিন্ন মিথ্যা মামলার প্রতিবাদে বিশাল
8 ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করেছে সিলেটের মুহিবুর রহমান একাডেমি। এ বছর প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ২টি গোল্ডেন এ+সহ
5 সিলেট জেলা অটোটেম্পু-অটোরিকশা চালক-শ্রমিক জোট বাংলাদেশের সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিস্ট্রেশন নং-চট্ট-২০৯৭) হযরত শাহজালাল (রহ.) মাজার উপ-পরিষদের ত্রিবার্ষিক নির্বাচন
2 এসএসসি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে সিলেটের অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান স্কলার্সহোম মেজরটিলা কলেজ। 8 ২০২৬ সালের এসএসসি পরীক্ষায়
4 সিলেটের মীরবাজারস্থ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জিত হয়েছে। এ বছর প্রতিষ্ঠানটি থেকে
8 এবারের এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জন করেছে দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী বরইকান্দি ২৫নং ওয়ার্ডের বাসিন্দা মরিয়ম আক্তার মাজেদা। সে পুলিশ লাইন
8 সিলেট নগরীর উপকণ্ঠ তারাপুর চা বাগান এলাকায় গড়ে ওঠা মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার হয়েছে। সিলেট মেট্রোপলিটন