editor
প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২১
গোলাপগঞ্জ প্রতিনিধি
গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক প্রচার সম্পাদক ও হেতিমগঞ্জ বাজারের ব্যবসায়ী এহতেশামুল হক শাহীনের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন গোলাপগঞ্জ পৌরসভার সাবেক মেয়র, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক জাকারিয়া আহমদ পাপলু।বুধবার (২৪ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান পাপলু।গত রোববার দিবাগত (২২ মার্চ) রাত ১টার দিকে ঢাকা থেকে ফেরার সময় উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের লরিপুর গ্রামের সড়কে দুর্বৃত্তরা এহতেশামুল হক শাহিনকে হত্যা করে পালিয়ে যায়।তিনি নির্মম এ হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। একইসাথে শাহীন হত্যার সাথে জড়িতদের খুঁজে বের করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।সেই সাথে নিহত শাহীনের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন সাবেক পৌর মেয়র পাপলু।
অনলাইন ডেস্ক(রিপা-১৯)
7 সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছে সিলেট ব্যবসায়ী সমিতি। সোমবার (১৫
2 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্বকরণের (সরকারি বেতন কাঠামোর আওতায় আনা) দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
8 ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ -এর আওতায় সিলেট জেলায় অনুষ্ঠিত হলো সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সিলেট
4 সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী হতে চাই না, উদ্ভাবক হতে চাই। সিলেটের তরুণদের
7 মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী বলেছেন, চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে আজ মানুষ অনেক
7 বিশ্বকাপের আগে থেকেই আলোচনায় ছিলেন আইয়ুব বুয়াদ্দি। ফ্রান্সে জন্ম এবং তাদের হয়ে বয়সভিত্তিক দলের নেতৃত্বও দিয়েছেন। কিন্তু বিশ্বকাপের আগে
4 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) নবনিযুক্ত চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীকে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ
8 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান (২য় গ্রেড) পদে আনুষ্ঠানিকভাবে যোগদান করতে ঢাকায় পৌছেছেন কয়েস লোদী। আজ রবিবার পূর্বাহ্নে তিনি