editor
প্রকাশিত: 12:56 PM, March 23, 2021
অনলাইন ডেস্ক
টসভাগ্যটা প্রথম ওয়ানডের মতোই হয়েছিল। সুযোগ পেয়ে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল কিউই অধিনায়ক টম ল্যাথাম। শুরুতে শূন্য রানে ওপেনার লিটন দাসকে ফিরিয়ে দেন পেসার ম্যাট হেনরি।মনে হচ্ছিল, ডানেডিনের ম্যাচের পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে আজ। কিন্তু তামিমের অধিনায়কচিত ইনিংসের পর মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনের দুর্দান্ত এক ফিফটিতে লড়াকু পুঁজি পেয়েছে বাংলাদেশক্রাইস্টচার্চে মঙ্গলবার প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭১ রান সংগ্রহ করেছে সফরকারী বাংলাদেশআজ গুরুত্বপূর্ণ সময়ে জ্বলে উঠল মিঠুনের ব্যাট। দুর্দান্ত এক ফিফটি হাঁকালেন তিনি। ৫৭ বলে ৭৩ রান করে শেষ অবধি মাঠেই ছিলেন৬টি বাউন্ডারি আর ২টি ছক্কার মার রয়েছে তার এই ঝলমলে ইনিংসে। আজ দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে তার ব্যাট থেকেই।সর্বোচ্চ রান এসেছে অধিনায়ক তামিমের ব্যাট থেকে। বোকার মতো রানআউট হওয়ার আগে ১০৮ বলে ৭৮ রানের ঝকঝকে ইনিংস খেলেন তামিম। এ ইনিংসের পর সাকিবকে ছাড়িয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ফিফটি ও সেঞ্চুরির মালিক হয়ে গেছেন তামিমমিঠুন ও তামিম ছাড়াও নৈপুণ্য দেখিয়েছেন গত ম্যাচের ‘ডাকম্যান’ সৌম্য সরকার। আজ ৩ বাউন্ডারি ও একটি ছক্কার মারে ৪৬ বলে ৩২ রান করেছেন তিনি। সৌম্যর চেয়ে ২ রান বেশি করেছেন উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ৩ বাউন্ডারিতে ৫৯ বলে করেছেন ৩৪মিঠুনের ফিফটির কিছু পর আউট হয়ে যান মাহমুদউল্লাহ রিয়াদ। ১৮ বলে ১৬ রানের ইনিংস খেলেন তিনিএরপর সংগ্রহ বাড়িয়ে নিতে ছক্কা হাঁকান মিরাজ। মিরাজ ও সাইফউদ্দিন দুজনে ৭ রান করে জমা করেন।সবমিলিয়ে জয় পেতে স্বাগতিক নিউজিল্যান্ডকে ৫.৪২ রানরেটে করতে হবে ২৭২ রান।ব্যাটিংয়ের শুরুতে বাংলাদেশ শিবিরে ধাক্কা দেন পেসার ম্যাট হেনরি। মাত্র ৪ রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলাদেশম্যাট হেনরির করা ইনিংসের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে এক্সট্রা বাউন্স করা ডেলিভারিতে পুল খেলতে চেষ্টা করেন লিটন। কিন্তু ব্যাটে-বলে ঠিকভাবে সংযোগ হয়নিযে কারণে ধরা পড়ে যান শর্ট স্কয়ার লেগে দাঁড়ানো উইল ইয়ংয়ের হাতে। রানের খাতাই খুলতে পারেননি এ ওপেনার। প্রথম পাওয়ার প্লে’তে সৌম্যকে নিয়ে কোনো বিপদ ছাড়াই কাটিয়ে দেন তামিম। ম্যাট হেনরি ও ট্রেন্ট বোল্টকে শূন্য হাতে ফেরান। তামিম-সৌম্য জুটি দেখেশুনে খেলে প্রথম ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ২৬ রান তোলেপরের দশ ওভারে হাত খুলে খেলেন তারা। বাংলাদেশ পায় ৫৯ রান। ইনিংসের ২১তম ওভারে মিচেল স্যান্টনারের প্রথম বলে উইকেট ছেড়ে এগিয়ে খেলতে গিয়ে স্ট্যাম্পিংয়ে শিকার হন ৪৬ বলে ৩২ রান করা সৌম্যদলীয় ৮৫ রানের মাথায় সৌম্যের বিদায়ের পর তৃতীয় উইকেট জুটিতে দারুণ খেলেছিলেন মুশফিক ও তামিমকিন্তু ৩১তম ওভারের দ্বিতীয় বলে বোকার মতো রান নিতে গিয়ে আউট হন তামিম। নিশামের ফুটবল স্কিলে ৭৮ রানে রানআউট হয়ে ফেরেন তিনি। ৪৮ রানের তৃতীয় উইকেট জুটি ভাঙে। ধিনায়কের উইকেট হারানোর পর ব্যাট হাতে নেমে দুর্দান্ত ফিফটি হাঁকান মিঠুন। অপরপ্রান্ত থেকে একে একে বিদায় নেন মুশফিক, রিয়াদ ও মিরাজ।মিঠুন ৭৩ রানে অপরাজিত থাকেন।
অনলাইন ডেস্ক(রিপা-2)
6 স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক
3 মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি
7 স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়
6 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন
1 স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’
7 সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে
5 সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের
3 পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে সিলেটের জৈন্তাপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ‘রোটারি ক্লাব অব