editor

প্রকাশিত: 12:54 PM, September 22, 2020

১০০ কোটি টাকা ব্যয়ে গভীর নলকূপ ও স্যানেটারী ল্যাট্রিন পাচ্ছেন হাওরবাসী

১০০ কোটি টাকা ব্যয়ে গভীর নলকূপ ও স্যানেটারী ল্যাট্রিন পাচ্ছেন হাওরবাসী

4

ডেস্ক রিপোর্ট:-

6

হাওরাঞ্চলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিরাপদ পানি ও স্বাস্থসম্মত ল্যাট্রিন। নিরাপদ পানির অভাবে মারাত্মক সমস্যায় দিন কাটাতে হচ্ছিল সাধারণ ও কেটে খাওয়া মানুষদের। এই বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে স্থানীয় সাংসদ পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান তার নির্বাচন এলাকা দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুরের মানুষদের কথা ভেবে ১০০ কোটি টাকার একটি বিশেষ প্রকল্পের মাধ্যমে দুই উপজেলার অবহেলিত ও বঞ্চিত সাধারণ মানুষদের মাঝে গভীর নলকূপ ও স্যানিটারি ল্যাট্রিন বিতরণের ব্যবস্থা করেছেন।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় এ গভীর নলকুপ ও ল্যাট্রিন বিতরন করা হচ্ছে। যা দেশের ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। নলকুপ ও ল্যাট্রিন পেয়ে পরিকল্পনামন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন সাধারণ মানুষেরা। মানুষের প্রত্যাশা এই প্রকল্প বাস্তবায়ন সম্পন্ন হয়ে গেলে শত বছরের দুর্ভোগ কমবে।

3

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, এই বিশেষ প্রকল্পের মাধ্যমে প্রায় ৫০ কোটি টাকা ব্যায়ে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ৮ টি ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে ৪ হাজার গভীর নলকূপ ও ৪ হাজার ল্যাট্রিন বিতরণ করা হবে। দ্রুত সময়ের মধ্যে এই বিশেষ প্রকল্পের কাজ শেষ করার জন্য দিনরাত কাজ পরিচালনা করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এছারাও নলকুপ ও স্যানিটারি ল্যাট্রিনের পাশাপাশি দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুরে পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহের কাজ চলছে বলেও জানিয়েছে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

গভীর নলকূপ পেয়ে খুশিতে আত্মহারা এক বৃদ্ধ বলেন, নিরাপদ পানির জন্য এতদিন হাহাকার করেছিলাম। মন্ত্রী মান্নান সাহেব আমাদের সে কষ্ট দুর করেছেন। আমরা অত্যান্ত খুশি, এখন ভালো পানি পান করতে পারব।

4

স্যানেটারী ল্যাট্রিন পাওয়া আরেক মহিলা জানান, আমাদের কোন ল্যাট্রিন ছিলনা। খুব কষ্টে ছিলাম আমরা। এখন একটি ল্যাট্রিন পেয়ে আমরা খুশি।উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার বলেন, মাননীয় মন্ত্রী মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুরের সাধারণ মানুষের কথা চিন্তা করে নিরাপদ

2

পানি ও স্যানিটেশনের জন্য ১০০ কোটি টাকার যে বিশেষ প্রকল্প এনেছেন তা দেশের ইতিহাসে এটা প্রথম। স্যানেটারী লেট্রিন ও গভীর নলকুপের কাজ দ্রুত গতিতে চলছে এবং উপযুক্ত পরিবারকেই দেয়া হচ্ছে এসব সুবিধা।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন বলেন, আমাদের হাওরাঞ্চলের সবচেয়ে বড় সমস্যা হল নিরাপদ পানি ও স্যানিটেশন। এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে আমাদের পরিকল্পনামন্ত্রী হাওরত্ন আলহাজ্ব এম এ মান্নান মহোদয় যে প্রকল্প এনেছেন তা ইতিহাসযোগ্য। আমরা আশাকরি এই প্রকল্পটি বাস্থবায়ন হয়ে গেলে আর শতবছরের দুর্ভোগ কমবে দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুরবাসীর।

একান্ত সাক্ষাতে কথা হলে পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান বলেন, হাওরাঞ্চলে অনেক সমস্যা। বিশেষ করে নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত ল্যাট্রিনের সমস্যা। এই বিষয়ের দিকে নজর দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে ১০০ কোটি টাকার একটি বিশেষ প্রকল্প দিয়েছেন। এই প্রকল্পের কাজ বাস্তবায়ন হচ্ছে দ্রুত গতিতে। আমি মনে করি আমার জীবনের সবকাজগুলোর মধ্যে শ্রেষ্ঠ কাজ হল এটি।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলার আহ্বায়ক কমিটি গঠন

আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলার আহ্বায়ক কমিটি গঠন

2 জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন ও যোদ্ধাদের অধিকার আদায়ের লক্ষ্যে “আমরা জুলাই যোদ্ধা” কেন্দ্রীয় নির্বাহী কমিটি সিলেট জেলা শাখার ৬৯

শান্তিগঞ্জে শান্তিকামী মানুষের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলা

শান্তিগঞ্জে শান্তিকামী মানুষের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলা

7 ‎সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নে সমাজ ও আইনের তোয়াক্কা না করে এক বৃদ্ধ ও তার পরিবারের ওপর বর্বরোচিত

এবার জমি জালিয়াতির অভিযোগ মনোয়ার আলীকে ঘিরে প্রশ্নের পর প্রশ্ন

এবার জমি জালিয়াতির অভিযোগ মনোয়ার আলীকে ঘিরে প্রশ্নের পর প্রশ্ন

1 একসময় যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটিতে আলোচিত ‘বেঙ্গলি ফেয়ারপ্যাক’ মানি ট্রান্সফার সংকটের ঘটনায় ক্ষতিগ্রস্ত শত শত প্রবাসীকে আশ্বস্ত করা হয়েছিল, আটকে

সিলেটে যুবলীগ নেতা জুনেদের জুয়া ও মাদকের সাম্রাজ্য, ধ্বংসের মুখে যুবসমাজ

সিলেটে যুবলীগ নেতা জুনেদের জুয়া ও মাদকের সাম্রাজ্য, ধ্বংসের মুখে যুবসমাজ

7 সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় দীর্ঘদিন ধরে প্রশাসনকে ‘ম্যানেজ’ করে বেপরোয়া অনলাইন জুয়া, তীর খেলা ও মাদক

সিলেট বক্সিং একাডেমীর যাত্রা শুরু

সিলেট বক্সিং একাডেমীর যাত্রা শুরু

5 সিলেট জেলা ক্রীড়া সংস্থা’র সার্বিক সহযোগিতায় সিলেট বক্সিং একাডেমীর উদ্যোগে ‘সিলেট বক্সিং একাডেমি’ যাত্রা শুরু হয়েছে। 5 শুক্রবার (১০

‎’সার্কের কার্যক্রম জোরদার ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বারোপ’

‎’সার্কের কার্যক্রম জোরদার ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বারোপ’

6 ‎‎‎‎দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-এর কার্যক্রম জোরদার এবং সদস্য দেশগুলোর মধ্যে ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন শীর্ষক

আল-কাওসার ট্রেডিং এর বর্ণিল শুভ হালখাতা ও পার্টনার মিট অনুষ্ঠিত

আল-কাওসার ট্রেডিং এর বর্ণিল শুভ হালখাতা ও পার্টনার মিট অনুষ্ঠিত

8 সেভেন সার্কেল বাংলাদেশ লিমিটেড এর সেভেন রিংস্ সিমেন্ট এর বর্ণিল শুভ হালখাতা ও পার্টনার মিট অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 4

সিলেটে বিদেশে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাৎ, ভূয়া ডিজিএফআই নাহিদুজ্জামান রানা কারাগারে

সিলেটে বিদেশে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাৎ, ভূয়া ডিজিএফআই নাহিদুজ্জামান রানা কারাগারে

2 সিলেটে নিজেকে ডিজিএফআই-এর ভুয়া মেজর পরিচয় দিয়ে এবং কানাডা, ইউকে, আমেরিকা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ভিসা, ভিজিট

1
5